বুধবার ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বিএনপির সমাবেশে সরকারি অ্যাম্বুলেন্স: চালককে অব্যাহতি
প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২২, ১০:৫০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বিএনপির সমাবেশে সরকারি অ্যাম্বুলেন্স: চালককে অব্যাহতি

 রংপুর ব্যুরো 

রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশে যোগদানের জন্য গাইবান্ধা জেলা ছাত্রদলের নেতাকর্মীদের সরকারি অ্যাম্বুলেন্সে বহন করা হয়েছে। এমন গুরুতর অভিযোগে ওই অ্যাম্বুলেন্সের চালক হাবিবুর রহমানকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দিয়েছেন গাইবান্ধা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুব হোসেন।

রোববার তাকে এ দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে বিষয়টি খতিয়ে দেখতে গঠন করা হয়েছে ৩ সদস্যের তদন্ত কমিটি।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাইবান্ধা জেলা হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক হাবিবুর রহমানকে ম্যানেজ করে জেলা ছাত্রদলের ১০ নেতাকর্মী রংপুরের উদ্দেশ্য রওনা দেন। শনিবার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অ্যাম্বুলেন্সে বসা ১০ নেতাকর্মীর একটি সেলফি পোস্ট করা হলে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে। পরে শনিবার বিকালে হাসপাতালের তত্ত্বাবধায়ক বিষয়টি খতিয়ে দেখার জন্য কনসালটেন্ট ডা. আবু দাউদ মো. গোলাম মোস্তফাকে আহবায়ক এবং আরএমও ডা. বিশ্বেশ্বর চন্দ্র বর্মণ ও জুনিয়র কনসালটেন্ট ডা. মাহবুবার রহমানকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন। এ কমিটিকে আগামী ৩ কর্মদিবসের মধ্যে তাদের তদন্ত রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুব হোসেন। তিনি জানান, আপাতত তাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »