বৃহস্পতিবার ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক ‘নিহত’
প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২২, ১১:৩৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক ‘নিহত’

 চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অবৈধভাবে প্রবেশের সময় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত এবং একজন আহত হয়েছেন।

নিহতের পিতা বিএসএফের গুলিতে তার ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও বিজিবির পক্ষ থেকে আহত বা নিহতের বিষয়টি নিশ্চিত করেনি।

রোববার গভীর রাতে জেলার শিবগঞ্জ সীমান্তের জোহরপুর ও ওয়াহেদপুর সীমান্তের মাঝখানে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার পাঁকা ইউনিয়নের সরাপাড়া গ্রামের বাহারুলের ছেলে মোহাম্মদ শামিম (৩০) এবং আহত ব্যক্তি একই ইউনিয়নের পোড়াপাড়া গ্রামের মৃত সহাবুলের ছেলে শরিফুল ইসলাম (৩৫)।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, নিহত ও আহত ব্যক্তিদের ১০ জনের একটি দল রোববার দিবাগত গভীর রাতে বাংলাদেশের জহরপুর এবং ওয়াহেপুর বিওপির মধ্যবর্তী সীমান্ত পিলার ১৬/৪ এসের পাশ দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের সময় ভারতের চাঁদনী চক ও নুরপুরের বিএসএফ ক্যাম্পের একটি যৌথ দল রাত আড়াইটার দিকে গুলি ছুড়লে শামিম ও শরিফুল গুরুতর আহত হন। এ সময় আহত শরিফুলসহ অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও শামিম ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়রা আরও জানান, শরিফুল ডান হাতে গুলিবিদ্ধ হলে অজ্ঞাত স্থানে চিকিৎসা নিচ্ছেন। অন্যদিকে নিহত শামিমের ফোনে কল করা হলে নিহতের পিতা বাহারুল তার ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান তার ছেলের লাশ এখনো পাওয়া যায়নি।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের হোসেন সীমান্তে হতাহতের বিষয়টি শুনেছেন বলে নিশ্চিত করেন।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাহিদ হোসেন জানান, স্থানীয়ভাবে সীমান্তে একজন নিহত ও আহতের সংবাদ শুনেছি। কিন্তু নিহতের পিতা এ ধরনের কোনো অভিযোগ করেননি। তদন্ত করে দেখা হচ্ছে সত্যতা নিশ্চিত হলে গণমাধ্যমকে জানানো হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »