শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ঘুষ দুর্নীতি অবৈধ ভিওআইপি ব্যবসা করে গাড়ি-বাড়ি ট্রাভেল এজেন্সি
বিটিসিএলের লাইনম্যান আবু হানিফ শত কোটি টাকার মালিক
প্রকাশ: ৯ অক্টোবর, ২০২৫, ৩:৫৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বিটিসিএলের লাইনম্যান আবু হানিফ শত কোটি টাকার মালিক

বিডি ২৪ নিউজ রিপোর্ট:   সরকারি চাকরি যেন পরশপাথর ছোঁয়া দিলেই অনেকেই হয়ে যায় শত কোটি টাকার মালিক, প্রতিনিয়ত বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীদের ঘুষ দুর্নীতির তথ্য উঠে আসে গণমাধ্যমে অনেকেই হয়েছেন শূন্য থেকে শত কোটি টাকার মালিক তেমনি একজনের নামে অভিযোগ এসেছে বাংলাদেশ টেলি কমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এর লাইন ম্যান আবু হানিফ।

চাঁদপুর মতলব উত্তরের ছেঙ্গারচ এম কান্দি গ্রামের দরিদ্র কৃষক আব্দুল হক ব্যাপারীর মেঝ ছেলে আবু হানিফ ১৯৯২ সনে বাংলাদেশ টেলি কমিউনিকেশন কোম্পানি লিমিটেড(বিটিসিএল) যোগদান করেন, যার জীবনে দারিদ্রতা ছিল একটি অভিশাপ কিন্তু চাকরিতে যোগদানের পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি ২৭ বছর চাকরির জীবনে ঘুষ দুর্নীতি করে শত কোটি টাকার মালিক হয়ে গিয়েছেন আবু হানিফ, তার বড় ভাই সৈকত ও ছোট ভাই বিল্লাল একই প্রতিষ্ঠানে চাকরি করে, তাদের বিরুদ্ধে রয়েছে একাধিক অবৈধ অর্থে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের একাধিক অভিযোগ।

ঘুষ দুর্নীতির টাকায় আবু হানিফ রাজধানীর মিরপুর ১০ নম্বরের ডি ব্লক ৩৪ নম্বর রোডের ১৪ নম্বর বাড়িটি করেছেন প্রায় কয়েক কোটি টাকা ব্যয়ে, রয়েছে রেন্ট এ কারের ব্যবসা প্রায় ২০ থেকে ২৫ টি প্রাইভেট কার মাইক্রো ও নোয়া গাড়ি রয়েছে তার রেন্ট এ কারে, আছে ট্রাভেল এজেন্সির ব্যবসা, এছাড়াও রাজধানীর রামপুরা বনশ্রী উত্তরা সাভার ও গাজীপুর সহ বিভিন্ন এলাকায় রয়েছে তার একাধিক বাড়ি ও জমি অথচ ২৭ বছর চাকরি জীবনের অর্থ দিয়ে একটি ফ্ল্যাট কিনতে পারার কথা না, অভিযোগ আছে নিষিদ্ধ অবৈধ ভিওআইপি ব্যবসা করে কামিয়েছেন কয়েক শত কোটি টাকা তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও অদৃশ্য কারণে তা কখনো কার্যকর হয়নি বিগত স্বৈরাচার শেখ হাসিনার আমলে।

নাম প্রকাশ না করার শর্তে বিটিসিএল এর বেশ কয়েকজন কর্মচারী বলেন লাইনম্যান আবু হানিফ বিটিআরসির অনুমোদনবিহীন ভিওআইপি সরঞ্জামাদি ব্যবহার করে দেশ থেকে অন্য দেশের সঙ্গে টেলিযোগাযোগের ব্যবসা পরিচালনা করছেন দীর্ঘদিন ধরে, রয়েছে তার একটি শক্তিশালী নেটওয়ার্ক তার সিন্ডিকেটের একাধিক সদস্য প্রশাসনের বিভিন্ন অভিযানে গ্রেফতার হলে বরাবরই তিনি থেকে গেছেন ধরাছোঁয়ার বাহিরে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে উপার্জন করেছেন শত কোটি টাকা প্রশাসনসহ বিভিন্ন স্তরের কর্মকর্তাদের মাসিক মোটা অংকের অর্থ বরাদ্দ দেন।

আবু হানিফের গ্রামের বাড়ি ছেঙ্গার চরের কান্দি গ্রামের বেশ কয়েকজন প্রবীণ বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন আবু হানিফ গ্রামে তেমন একটা আসেনা বাড়ি করেছে তার ছোট ভাই বিল্লাল আবু হানিফের সমস্ত সম্পদ ঢাকায় তিনি তার স্ত্রী সন্তান ও বিভিন্ন আত্মীয়-স্বজনের নামে বেনামে বিপুল পরিমাণ সম্পদ ক্রয় করে রেখেছেন গচ্ছিত আছে বিভিন্ন ব্যাংক একাউন্টে বিপুল পরিমাণ নগদ অর্থ একজন লাইন ম্যান কিভাবে গাড়ি-বাড়ির মালিক হয় এদের মতো দুর্নীতিবাজ কর্মচারীকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক তা না হলে সরকার হারাবে তার বিপুল পরিমাণ রাজস্ব।

সম্প্রতি দুর্নীতি দমন কমিশন (দুদক) আবু হানিফ তার স্ত্রী সাবিনা ইয়াসমিন ও মেয়ে মারিয়া সুলতানার বিরুদ্ধে অবৈধ ভিওআইপি ব্যবসা অনিয়ম ও দুর্নীতি করে নামে বেনামে শত কোটি টাকা অর্জন করার অভিযোগে অনুসন্ধান শুরু করেছে বিভিন্ন সরকারি দপ্তরে ইতিমধ্যেই চিঠি দেওয়া হয়েছে সংগ্রহ করা হচ্ছে তার সকল তথ্য।

নাম প্রকাশ না করার শর্তে দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন গণমাধ্যমে প্রকাশিত সকল সংবাদ গুরুত্বপূর্ণভাবে পর্যালোচনা করা হয় এবং গণমাধ্যম কর্মীদের কাছে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ করেছেন এবং অভিযোগ প্রমাণিত হলে তার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে জানতে লাইনম্যান আবু হানিফের ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »