মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বিতর্কিত ছাত্রলীগ নেতা সুজনের ভাই স্বপন আটক : জ্ঞান ফিরেছে রাহাতের
প্রকাশ: ১৯ মে, ২০২১, ১০:৪৭ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বিতর্কিত ছাত্রলীগ নেতা সুজনের ভাই স্বপন আটক : জ্ঞান ফিরেছে রাহাতের

স্টাফ রিপোর্টার : বিতর্কিত ছাত্রলীগ নেতা সুজনের বিচার ও গ্রেপ্তারের দাবী জানিয়েছে বন্দর থানার লোকজন। ১৮ মে দিনগত রাতে
লাহারহাট এলাকা থেকে সুজনের ভাই স্বপনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।
এদিকে সুজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানালেন ওসি। রাহাতকে হাতুড়ি দিয়ে পেটানোর ঘটনায় স্বপনসহ এ পর্যন্ত তিনজনকে আটক করা হয়।

সুজনের হাতুড়ি পেটায় রাহাত এখন ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । একটি অপারেশন হয়েছে মাথায়। তার জ্ঞান ফিরেছে। রাহাতের পরিবার সকলের নিকট দোয়া চেয়েছে।

১৫ মে সদর উপজেলার টুঙ্গিবাড়িয়ার মোল্লাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় আশিকুর রহমান সুজন তার সহযোগীদের নিয়ে ছাত্রলীগ কর্মী রাহাতকে হাতুড়ি পিটা দিয়ে গুরুতর আহত করে। গুরুতর আহত হওয়ায় রাহাতকে স্থানীয় লোকজন উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়।অবস্থার আরো অবনতি হলে রাহাতকে ১৫ মে রাতেই ঢাকায় রেফার করা হয় উন্নত চিকিৎসার জন্য।বর্তমানে রাহাত ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পর পরই বন্দর থানা পুলিশ সুজনের দু সহযোগী রবিন ও মেহেদীকে আটক করেছে। ১৬ মে বন্দর থানা পুলিশ আদালতে হাজির করে। আদালত দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

এ ব্যাপারে বন্দর থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার বলেন, রাহাতের ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এবং রাহাতের বাবার অভিযোগের ভিত্তিতে সুজনসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে। সেই মামলায় সুজনের ভাই ও ২ অনুসারীকে পুলিশ গ্রেপ্তার করেছে। সুজনকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চলছে।ওসি বলেন,অপরাধীদেরকে বিন্দু মাত্র ছাড় দেয়া হবেনা। সে যেই হোক।

এদিকে অভিযোগ উঠেছে বরিশাল লঞ্চঘাটের চার পথ শিশু দিয়ে শহরে শহরে পোস্টার লাগানোর বিল আজও দেয়নি বহিস্কৃত ছাত্রলীগ নেতা সুজন।এ ব্যাপারে পথ শিশু মেহেদী জানান,আমাদের চার জনকে দিয়ে পোস্টার লাগায় আশিকুর রহমান সুজন। আমাদের চারজনকে দু হাজার টাকা দেয়ার কথা ছিল। আজ ১৭ মে পর্যন্ত আমাদের সেই টাকা দেয় নাই। টাকা চাইতে গেলে আমাদের মারধর করে এবং টাকা না চাওয়ার জন্য হুমকি দেয়। রাত তিনটা পর্যন্ত আমরা কত কস্ট করে বড় বড় পোস্টার লাগিয়েছি। আমাদের পোস্টার লাগানোর বিল না দিয়ে উল্টো মারধর করে। মেহেদী বলেন আল্লাহ বিচার করবেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »