শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বিমান জাদুঘরে সাংবাদিকতার ব্যবহারিক ক্লাস
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২২, ২:১২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বিমান জাদুঘরে সাংবাদিকতার ব্যবহারিক ক্লাস

‘পাঠ থেকে মাঠে’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ বিমান জাদুঘরে সাংবাদিকতার ব্যবহারিক ক্লাস (ফিল্ড ট্রিপ) করেছেন গ্রিন বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের শিক্ষার্থীরা। গত বুধবার বিকেলে বিভাগের প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীদের হাতে-কলমে এ ক্লাস নেন শিক্ষক সরোজ মেহেদী। পরে ক্লাস কার্যক্রমের অংশ হিসেবে পুরো জাদুঘর ঘুরে দেখেন শিক্ষার্থীরা।

পরিদর্শনের ওপর প্রতিবেদন তৈরির জন্য তথ্য-উপাত্ত, ফটো, ফুটেজ সংগ্রহ করেন তারা। জাদুঘরের সুবিধা ও সমস্যাসমূহ নিয়ে দর্শনার্থীদের সঙ্গে কথা বলার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ইন্টারভিউ নেন শিক্ষার্থীরা। ফিল্ড ট্রিপের অংশ হিসেবে প্রত্যেক শিক্ষার্থী একটি করে প্রতিবেদন বা ফিচার লেখবেন। এদের মধ্য থেকে সেরা তিনজন নির্বাচিত করে পুরস্কৃত করা হবে।

দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী জুবায়ের আহমেদ বলেন, এখানে আসতে পেরে আমাদের অনেক অনেক ভালো লাগছে। আমরা এর আগে ক্লাসে পড়েছি সংবাদ কী, কিভাবে সংবাদ লিখতে হয়, সোর্স মানে কী। আর আজ আমরা হাতে কলমে সেসব করছি। এজন্য স্যারকে ধন্যবাদ জানাই। আশা করি, এমন ক্লাস আগামীতে আরও হবে। তাহলে আমরা অনেক কিছু শিখতে পারব।

প্রথম সেমিস্টারের শিক্ষার্থী সানজানা ঢালী বলেন, একটা প্যাশন থেকে সাংবাদিকতা পড়তে এসেছি। আমি সাংবাদিকতাকেই পেশা হিসেবে নিতে চাই। স্যারের এমন উদ্যোগ আমাদের যোগ্য করে তুলবে।

গ্রিন বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের শিক্ষক সরোজ মেহেদী বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের যে কথা আমরা বলছি তার জন্য যোগ্য গ্র্যাজুয়েট গড়ে তুলতে কাজ করছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। এ লক্ষ্যেই ক্লাসে শেখার পাশাপাশি মাঠের শেখায়ও সমানভাবে জোর দেওয়া হচ্ছে। ফলে সমন্বয় হচ্ছে জ্ঞান ও দক্ষতার। আজ আমরা একটি সূচনা করলাম। যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সংবাদ বিজ্ঞপ্তি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »