শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বিয়ের দাবিতে শিক্ষার্থীর অনশন, ছাত্রলীগ নেতাকে অব্যাহতি
প্রকাশ: ১০ জানুয়ারি, ২০২৩, ২:১৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বিয়ের দাবিতে শিক্ষার্থীর অনশন, ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

বিয়ের দাবিতে এক ছাত্রলীগ নেতার বাড়িতে অনশন করছেন এক শিক্ষার্থী। ওই ছাত্রলীগ নেতার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল।

এ ঘটনায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় শাহাবুল ইসলাম শাওন নামে ওই ছাত্রলীগ নেতাকে অব্যাহতি দিয়েছে দিনাজপুরের বিরামপুর উপজেলা ছাত্রলীগ।

অব্যাহতি পাওয়া শাহাবুল ইসলাম শাওন উপজেলার সাত নম্বর পলিপ্রয়াগপুর ইউনিয়নের চক হরিদাসপুর এলাকার তোজাম্মেলের ছেলে। তিনি ওই ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছিলেন।

সোমবার (৯ জানুয়ারি) রাত ১০টার দিকে বিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক এবং সাধারণ সম্পাদক মাসুদ রানা সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

জানা গেছে, শাওনের বাড়িতে পার্শ্ববর্তী ইউনিয়নের এক কলেজ শিক্ষার্থী গত তিন দিন থেকে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। অনশনরত ওই শিক্ষার্থী শাওনের প্রেমিকা ছিলেন।

পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়। এরপর অনশনের বিষয়টি জানতে পারে উপজেলা ছাত্রলীগ। পরে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী তাকে অব্যাহতি দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক জানান, একটি মেয়ে শাওনের বাড়িতে তিন দিন ধরে অনশন করছেন। এরপর থেকেই তিনি (শাওন) পলাতক। পরে বিষয়টি কেন্দ্রীয় ছাত্রলীগকে অবগত করা হলে তাদের নির্দেশে শাওনকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরে আমি জানতে পারি গতকাল সোমবার সন্ধ্যায় ঘোড়াঘাটের রানিগঞ্জে ওই মেয়েকে তিনি বিয়ে করেছেন।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা জানান, একটি মেয়ে শাওনের বাড়িতে অনশন করছেন বলে আমরা জানতে পারি। ব্যক্তি স্বার্থে ছাত্রলীগ যেহেতু কাজ করে না, তাই কারও ব্যক্তিগত অপরাধ ছাত্রলীগ কাঁধে নেবে না। তাই কেন্দ্রীয় কমিটির নির্দেশ এবং উপজেলায় ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে তাকে অব্যাহতি দিয়েছি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »