সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


বিশ্ব ইজতেমা: প্রথম পর্ব জুবায়ের ও দ্বিতীয় সাদ অনুসারীদের
প্রকাশ: ৬ জানুয়ারি, ২০২৩, ৯:৩৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বিশ্ব ইজতেমা: প্রথম পর্ব জুবায়ের ও দ্বিতীয় সাদ অনুসারীদের

বিশ্ব ইজতেমার (২০২৩) প্রস্তুতি ৯৫ শতাংশ শেষ হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিশ্ব ইজতেমায় দুটি গ্রুপ রয়েছে। একটি মাওলানা জুবায়ের গ্রুপ ও আরেকটি মাওলানা সাদ গ্রুপ।
এবার বিশ্ব ইজতেমায় প্রথম পর্বে মাওলানা জুবায়ের অনুসারী ও দ্বিতীয় পর্বে মাওলানা সাদ অনুসারীরা অংশ নেবে।

শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ব ইজতেমার প্রস্তুতি পর্যালোচনা সংক্রান্ত ফলোআপ সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, করোনার পরে তারা দুটি গ্রুপ ইজতেমা করেছেন। তখন কোনো ভুল বোঝাবুঝি হয়নি। আমার মনে হয় তাদের মধ্যে নতুন করে ভুল বোঝাবুঝি হবে না। তারা সুন্দরভাবে ইজতেমা শেষ করবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশি মেহমানদের জন্য আগের মতোই সুযোগ-সুবিধা থাকবে। এবার প্রথম পর্ব শেষে মেহমানদের হাজি ক্যাম্পে থাকার ব্যবস্থা করা হয়েছে। সেখানে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা আছে। তবে প্রথম পর্ব শেষে জুবায়ের অনুসারীদের ১৬ জানুয়ারি বেলা ১১টার মধ্যে ইজতেমা মাঠ ছাড়তে বলা হয়েছে। প্রতিবছরের মতো বিশ্ব ইজতেমায় সব ধরনের নিরাপত্তা থাকবে। তবে এবার সাইবার নিরাপত্তার বিষয়ে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। যেন সাইবার ক্রাইমের কোনো ঝুঁকি না থাকে। সামরিক বাহিনী প্রতিবারের মতো তুরাগ নদে এবারও ব্রিজ নির্মাণ করছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল, জননিরাপত্তা বিভাগের সচিব আমিনুল ইসলাম, গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান, গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম।

এছাড়া বিশ্ব ইজতেমার দুই পর্বের মুরুব্বি ও সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-প্রতিনিধিরা বিশ্ব ইজতেমার প্রস্তুতির সব তথ্য তুলে ধরেন।

উল্লেখ্য, গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে আগামী ১৩ জানুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ১৫ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব। এরপর ২০ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব। একইভাবে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ২২ জানুয়ারি শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »