শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বেড়েছে নারীর সংখ্যা, নির্যাতনও
প্রকাশ: ৩১ ডিসেম্বর, ২০২২, ১২:৫২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বেড়েছে নারীর সংখ্যা, নির্যাতনও

ষষ্ঠ জনশুমারি ২০২২-এ দেখা গেছে দেশের জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬। এর মধ্যে নারী ৮ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ জন। প্রথমবারের মতো দেশে পুরুষের চেয়ে নারী বেড়েছে প্রায় ১৬ লাখ। তবে ক্রমাগত নারীর প্রতি সহিংসতাও বাড়ছে। জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে নিজেকে রক্ষায় অনেক নারী নিরাপত্তা চান। চলতি বছরের নভেম্বর পর্যন্ত ১১ মাসে জরুরি সেবা দেওয়া হয়েছে ২০ হাজার ১৩ ভুক্তভোগী নারীকে। গত বছরের চেয়ে এ বছর নারী নির্যাতনের অভিযোগ প্রায় দ্বিগুণ বেড়েছে।

সেরা একশতে ছোঁয়া : বিবিসির জরিপে বিশ্বের প্রভাবশালী ও প্রেরণাদায়ী ১০০ নারীর তালিকায় এ বছর জায়গা পেয়েছে বাংলাদেশের ছাত্রী সানজিদা ইসলাম ছোঁয়া। বাল্যবিয়ের বিরুদ্ধে সোচ্চার থেকেই এ অর্জন ছোঁয়ার। ­তার সঙ্গে আছেন বন্ধু ও শিক্ষকরা। বাল্যবিয়ের কোনো ঘটনা জানলে তারা পুলিশকে জানান। বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছোঁয়ার কার্যক্রম এখনো চলছে। নিজেদের পরিচয় দেন ঘাসফড়িং বলে। এখন পর্যন্ত ৫০টি বাল্যবিয়ে প্রতিরোধে ভূমিকা রেখেছে ঘাসফড়িং।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পুরস্কার পেলেন রোজিনা : চলতি বছরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অ্যান্টিকরাপশন চ্যাম্পিয়নস অ্যাওয়ার্ড পেয়েছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রোজিনা ইসলাম। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে, কোভিড-১৯ মহামারির সময়ে দুর্নীতিপরায়ণ কর্মকর্তারা কীভাবে জনগণের অর্থ আত্মসাৎ করেছেন, তা রোজিনার প্রতিবেদনে উঠে এসেছে।

কে-টু চূড়ায় ওয়াসফিয়া : প্রথম বাংলাদেশি হিসেবে এ বছরের ২২ জুলাই বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ পাকিস্তানের কে টু জয় করেন ওয়াসফিয়া নাজরীন। ১৭ জুলাই ফেসবুক পোস্টে ওয়াসফিয়া বলেন, আমরা আজ রাতে নিমসদাই, মিংমা তেনজি শেরপা এবং মিংমা ডেভিড শেরপার নেতৃত্বে কে-টু জয়ের জন্য যাত্রা করছি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »