শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বেতাগীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ
প্রকাশ: ৪ আগস্ট, ২০২২, ১১:২৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বেতাগীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার বেতাগীতে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার মোকামিয়া ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্তের নাম জহিরুল ইসলাম (২০)। তার বাবার নাম মোস্তফা হাওলাদার। তিনি আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র। এর আগেও ধর্ষণের অভিযোগে দীর্ঘদিন কারাবাস করেছেন তিনি।

মামলা সূত্রে জানা যায়, ক্লাস চলাকালীন স্কুলের পাশের বাগানে টিউবওয়েল থেকে পানি আনতে যায় ওই ছাত্রী। এ সময় জহিরুল তাকে ডাক দেন এবং সিঙ্গারা খাওয়ার প্রস্তাব করেন। মেয়েটি সিঙ্গারা নিতে কাছে গেলে জহিরুল তাকে জোর করে বাগানের ভেতরে টেনে নিয়ে ধর্ষণ করেন। ঘটনার পর গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারকে খবর দেয় সহপাঠীরা।

পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ তাকে ডাক্তারি পরীক্ষার জন্য বরগুনা জেলা সদর হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় ভিকটিম ছাত্রীর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

বেতাগী থানার ওসি শাহ আলম জানান, শিশু ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মেডিকেল পরীক্ষার জন্য ভিকটিমকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত পলাতক আছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »