শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বেতাগী  ছাত্রলীগ সভাপতি  খালিদ মিথুনের   ইয়াবা সেবনের ভিডিওট ভাইরাল
প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২২, ১২:৫৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বেতাগী  ছাত্রলীগ সভাপতি  খালিদ মিথুনের   ইয়াবা সেবনের ভিডিওট ভাইরাল
বিশেষ সংবাদদাতা : বরগুনার বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি বি এম আদনান খালিদ মিথুনের ১৫ সেকেন্ডের ইয়াবা সেবনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে ভাইরাল হয়েছে।
দেখা যায়, ছাত্রলীগ সভাপতি মিথুন একটি রুমের মধ্যে বসে ইয়াবা সেবন করছেন। পাশে বসে ইয়াবা সেবনে তাকে অন্য একজন সহযোগিতা করছেন।
সোমবার রাত থেকে ফেসবুকের এ ভিডিওটি ছড়িয়ে পড়েছে।
এবিষয়ে বেতাগী উপজেলা ছাত্রলীগের একাধিক নেতাকর্মীরা জানান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আদনান খালিদ মিথুন শুধু মাদকসেবী নন, পাশাপাশি তিনি মাদক কারবারিও বটে। ছাত্রলীগের সভাপতি পদের প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এসব কর্মকাণ্ড চালিয়ে আসছেন।
জানা যায়, বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি বি এম আদনান খালিদ মিথুন বেতাগী উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত আলতাফ হোসেন বিশ্বাসের ছেলে। গত ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে মিথুনের বাবা আওয়ামী লীগে যোগ দিয়ে পৌরসভার মেয়র নির্বাচিত হন। এর পর থেকেই মিথুন ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন। গত ২০১৭ সালে বেতাগী উপজেলা ছাত্রলীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি সভাপতি নির্বাচিত হন। এই কমিটি মেয়াদ শেষ হওয়ার পরও তিনি দায়িত্ব পালন করছেন।
এবিষয়ে অভিযুক্ত বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি বি এম আদনান খালিদ মিথুন জানান, গত বছরের শীতের সময়ে আমরা কয়েকজন বন্ধু মিলে ফান করছিলাম। এর মধ্যে থেকে কেউ এটা অন্যভাবে ভিডিও,ছবি করেছে-অন্য কিছু নয়।
বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা জানান, আমি মিথুনের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হওয়ার কথা শুনেছি, তবে বাস্তবে দেখিনি। প্রমানিত হলে গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »