বেনাপোলে ১০ স্বর্ণের বারসহ দুই ভাই আটক
প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২২, ২:০১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বেনাপোলে ১০ স্বর্ণের বারসহ দুই ভাই আটক

 

যশোর ব্যুরো : বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে এক কেজি ২০০ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বারসহ মিলন হোসেন ও হিরন মিয়া নামে দুই ভাইকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে বেনাপোল কাস্টম হাউসের বিপরীতে বাঁশকল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের তল্লাশি করে পরনের প্যান্টের বেল্ট থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা স্বর্ণের বারগুলো উদ্ধার করে বিজিবি। আটক মিলন ও হিরন চুয়াডাঙ্গার মুনিসপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, ভারতে স্বর্ণের চালান পাচার হচ্ছে-এটা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বিজিবি। বেনাপোল বাঁশকল এলাকা থেকে অভিযান চালিয়ে সন্দেহভাজন মিলন ও হিরনকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১০টি স্বর্ণের বার। যার বাজারমূল্য আনুমানিক এক কোটি আট লাখ টাকা বলে জানায় বিজিবি।

এ ছাড়া আটককৃতদের মলদ্বারে স্বর্ণের চালান আছে সন্দেহে তাদেরকে পরীক্ষার জন্য নাভারন হাসপাতালে নেওয়া হয়েছে। জব্দকৃত স্বর্ণ ও পাচারকারীদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে জানায় বিজিবি।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »