মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্যক্তিগত কাজে ব্যাংকের গাড়ি ব্যবহার করা যাবে না
প্রকাশ: ৬ সেপ্টেম্বর, ২০২২, ২:২৭ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ব্যক্তিগত কাজে ব্যাংকের গাড়ি ব্যবহার করা যাবে না

নিজস্ব প্রতিবেদক

বৈশ্বিক অর্থনীতির বর্তমান প্রেক্ষাপটে কৃচ্ছ্রসাধনের মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যয় কমাতে আরও একটি নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে জুলাইয়ের শেষ সপ্তাহেও এ–সংক্রান্ত একটি নির্দেশনা দেওয়া হয়েছিল। আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি এবার ব্যাংকের গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

সোমবার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ–সংক্রান্ত একটি পরিপত্র জারি করে দেশের সব তফসিলি ব্যাংককে নির্দেশনা দিয়েছে। এতে বলা হয়েছে, জ্বালানি (পেট্রল, ডিজেল, গ্যাস ইত্যাদি), অয়েল ও লুব্রিকেন্টের ব্যবহার ২০ শতাংশ বা তার বেশি কমিয়ে আনার ব্যবস্থা চলমান রাখতে হবে। এ ক্ষেত্রে বরাদ্দ করা জ্বালানির অপব্যবহার (যেমন ব্যক্তিগত কাজে বিধিবহির্ভূতভাবে অফিসের গাড়ি ব্যবহার, প্রাধিকার–বহির্ভূত গাড়ি বরাদ্দ ইত্যাদি) রোধকল্পে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিতে হবে।

এ ছাড়া বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ বা আরও বেশি কমাতে কার্যকর ব্যবস্থা জোরদার করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। নিয়ন্ত্রক সংস্থাটি বলছে, বিদ্যুতের অপব্যবহারের ক্ষেত্রগুলো (যেমন প্রাধিকারের বাইরে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার, অপ্রয়োজনীয় বাতি প্রজ্বালন, গিজার, বৈদ্যুতিক কেটলি, বৈদ্যুতিক সরঞ্জামের অধিক ও অপ্রয়োজনীয় ব্যবহার ইত্যাদি) চিহ্নিত করে বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবস্থা নিতে হবে।

আর আগে জুলাই মাসের শেষ সপ্তাহে কেন্দ্রীয় ব্যাংক পেট্রল, ডিজেল, গ্যাস, অয়েল ও লুব্রিকেন্টের জন্য বরাদ্দ করা অর্থের ২০ শতাংশ ব্যয় সাশ্রয় করতে বলেছিল। সে ক্ষেত্রে চলতি বছরের ৬ মাসে ১০ শতাংশ ও আগামী বছরের প্রথম ৬ মাসে ১০ শতাংশ ব্যয় কমাতে বলা হয়। আর বিদ্যুৎ খাতে বরাদ্দ করা অর্থের ২৫ শতাংশ সাশ্রয়ের নির্দেশনা দিয়েছিল।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »