শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ভরে গেছে গোলাপবাগ মাঠ, স্লোগানে মুখর
প্রকাশ: ১০ ডিসেম্বর, ২০২২, ১:৫৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভরে গেছে গোলাপবাগ মাঠ, স্লোগানে মুখর

ঢাকার গোলাপবাগ মাঠে গণসমাবেশ করার অনুমতি পেয়েই সেখানে জড়ো হতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার বিকাল থেকে মিছিল নিয়ে জড়ো হতে শুরু করেন দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী। সময় যত বাড়ছে নেতাকর্মীদের সমাগমও বেড়ে চলেছে। 

এ রিপোর্ট লেখার সময় রাত ৮টা পর্যন্ত গোলাপবাগ মাঠ ও চারপাশের সড়কগুলো লোকেলোকারণ্য দেখা গেছে। নেতাকর্মীদের ভিড়ে সড়কে যানজট সৃষ্টি হয়েছে। মাঠের ভেতর ও সড়কে নেতাকর্মীরা খণ্ড খণ্ড হয়ে মিছিল করছেন।

সমাবেশের মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্যাহ আমান, সদস্য সচিব আমিনুল হক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুসহ দলীয় নেতৃবৃন্দ মাঠে রয়েছেন।

এদিকে গোলাপবাগ মাঠের পশ্চিম পাশে সমাবেশের মঞ্চ তৈরির কাজ শুরু করেছেন শ্রমিকরা। মাঠে ৪টি ফটক রয়েছে। এ ফটক দিয়েই প্রবেশ ও বের হওয়া যাবে।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন জেলার নেতাকর্মীরা সমাবেশস্থলে এসে পৌছেঁছেন। ঢাকা বিভাগীয় সমাবেশ সফল করতে এবং আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

তবে সমাবেশে আসার পথে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন অনেক নেতাকর্মী। ঢাকার বাইরে থেকে আসা অনেকে আটক হয়েছেন বলেও অভিযোগ করেছেন।

চাঁদপুরের কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন যুগান্তরকে বলেন, সড়কে বিভিন্ন প্রতিকূলতা পেরিয়ে সমাবেশস্থলে এসেছি।

ঝিনাইদহ মহেশপুর থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা রতন যুগান্তরকে বলেন, ২৬টি মিথ্যা মামলায় আমাকে ৫/৬ বার জেল খাটতে হয়েছে। দেয়ালে পিঠ ঠেকে গেছে। সম্মেলন সফল করতে এক সপ্তাহ আগে ঢাকায় এসেছি। আসার সময় বহু হয়রানির শিকার হয়েছি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »