ভাণ্ডারিয়ায় অর্ধশতাধিক ঘর বিধ্বস্ত, বিদ্যুৎ সরবরাহ বন্ধ
প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২২, ১০:৪০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভাণ্ডারিয়ায় অর্ধশতাধিক ঘর বিধ্বস্ত, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

 ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি 

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় ব্যাপক ক্ষতি হয়েছে। গাছ ভেঙে পড়ে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় অর্ধশতাধিক আধাপাকা ঘর বিধ্বস্ত হয়েছে। উপজেলার পুরাতন স্টিমারঘাট, উত্তর পৈকখালী, কলেজ মোড়সহ কয়েকটি এলাকায় ১১ হাজার কেভি বৈদ্যুতিক লাইনের তার ছিঁড়ে গিয়ে সোমবার থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। 

এ ছাড়া পুরাতন স্টিমারঘাট কলেজ সড়কসহ কয়েকটি সড়কে গাছ উপড়ে পড়ে যান চলাচল বন্ধ রয়েছে। ভাণ্ডারিয়া বন্দর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গাছ উপড়ে পড়ে সীমানাপ্রাচীর ধসে পড়েছে।

স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ গাছ অপসারণ করে বিদ্যুৎলাইন সংস্কার শুরু করেছে। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে উপজেলার বিভিন্ন এলাকায় ছোট-বড় মাছের ঘের ভেসে গেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, পানের বরজ, কলা, আমন ধানসহ বিভিন্ন সবজির ফসল ব্যাপক ক্ষতি হয়েছে। এতে সবজি ৩৬৫ হেক্টর, পান ১৮০ হেক্টর, কলা ১৯৫, রোপা আমন ৪৩৫ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা রানী ধর জানান, ভাণ্ডারিয়া উপজেলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ক্ষতির পরিমাণ নিরুপণে কাজ চলছে।

উপসহকারী আবাসিক প্রকৌশলী বিদ্যুৎ সরবরাহ মো. এনায়েত হোসেন বলেন, কিছু কিছু এলাকায় বিদ্যুৎ চালু করা হয়েছে। তবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে আরও দুদিন সময় লাগবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »