শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ভারতীয় নাগরিকসহ লাগেজ পার্টির ৫ সদস্য গ্রেফতার
প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২২, ৯:৪২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভারতীয় নাগরিকসহ লাগেজ পার্টির ৫ সদস্য গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আবারও তৎপর হয়ে উঠেছে লাগেজ পার্টি। বন্দরের কাস্টমস কর্মকর্তাদের ম্যানেজ করে পার পেয়ে গেলেও লাগেজ পার্টির পাঁচ সদস্য ধরা পড়েছে র‍্যাবের হাতে। জব্দ করা হয় সঙ্গে থাকা ভারতীয় পণ্য।

মঙ্গলবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া উপজেলার ধরখার এলাকায় অভিযানকালে একটি মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। এ সময় চার ভারতীয় নাগরিকসহ তাদের কাছ থেকে ৫ হাজার ৫০০ পিস ভারতীয় অন্তর্বাস, ১২০ পিস ভারতীয় থ্রিপিস, চার বোতল হুইস্কি, দুই বোতল বিয়ার উদ্ধার করা হয়। জব্দ করা হয় পাচার কাজে ব্যবহৃত গাড়ি ও ভারতীয় নাগরিকদের চারটি পাসপোর্ট। বুধবার (২৬ অক্টোবর) দুপুরে তাদের ব্রাহ্মণবাড়িয়ার আদালতে পাঠানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন: ভারতের কলকাতার নারকেল ডাঙ্গার মো. জামানের ছেলে আমানত হুসাইন (৫২), একই এলাকার শাহেন শাহের ছেলে আকিল আহমেদ (৪৫), খুরশিদ আলমের ছেলে মো. আদিল (২৫), কেশব চন্দ্র সেন রোডের মো. আশরাফ আনসারির ছেলে মো. তৌফিক আনসারী (২৮) ও বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চান্দিয়ারার বাবুল মিয়ার ছেলে মো. স্বপন (৩০)।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, একটি চক্র দীর্ঘদিন ধরে আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ ভারতীয় পোশাক আনছে। স্থানীয়দের ভাষায় তাদের লাগেজ পার্টি বলা হয়। ওই পার্টির কাজ হচ্ছে পাসপোর্টের মাধ্যমে বৈধভাবে ভারতে থেকে বাংলাদেশে আসা। এ সময় তারা সংশ্লিষ্টদের ম্যানেজ করে ভারতীয় পোশাক নিয়ে আসে। ক্ষমতাসীন দলের বর্তমান ও সাবেক নেতা, ছাত্রসমাজের সাবেক নেতা, কয়েকজন নামধারী ব্যবসায়ী, স্থলবন্দর ও আশপাশের এলাকার প্রভাবশালী ব্যক্তি এ কাজে লাগেজ পার্টিকে সহায়তা করে। ওই লোকজনের কেউ কেউ পার্টির সঙ্গে সরাসরি জড়িত আবার কেউ কেউ বন্দর থেকে পণ্য অন্যত্র পাঠানোর কাজে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করেন।

তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে বেশ কিছুদিন ধরে এ প্রক্রিয়ায় ভারতীয় পোশাক আনা বন্ধ হয়। সাংবাদিকরাও এ নিয়ে লেখালিখি শুরু করলে লাগেজ পার্টির তৎপরতা কিছুটা কমে আসে। সাম্প্রতিক সময়ে আবারও তাদের তৎপরতা বেড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের দায়িত্বে থাকা র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্প সূত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে আখাউড়া উপজেলার ধরখার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পোশাক উদ্ধার করা হয়। ওই গাড়িতে থাকা ভারতীয় নাগরিকরা জানান, তারা বিভিন্ন কায়দা অবলম্বন করে এসব পোশাক নিয়ে এসেছেন।

আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সরকার জানান, ভারতীয় নাগরিকরা পাসপোর্ট নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। তাদের কাছে বিপুল পরিমাণ ভারতীয় পোশাক পাওয়ার ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে আখাউড়া থানার মামলা করা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »