● ●


ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ
প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৬, ৬:০৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ১৭: ৫৩

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীরা গাড়ি পোড়ানো, ককটেল বিস্ফোরণ এবং বিভিন্ন স্থানে গুপ্ত হামলা চালিয়ে দেশের নির্বাচিত সরকারকে বিব্রত করতে চাইছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফোরামের সভাপতি সুরঞ্জন ঘোষ।

রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন। ভারতের মাটি ব্যবহার করে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস, গাড়ি পোড়ানো, ককটেল বিস্ফোরণ, নৈরাজ্য এবং হিন্দু সম্প্রদায় সম্পর্কে অপপ্রচারের প্রতিবাদে বাংলাদেশ মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফোরাম এই প্রতিবাদ সভার আয়োজন করে।

সুরঞ্জন ঘোষ বলেন, শেখ হাসিনা এবং শেখ পরিবারের বাংলাদেশের রাজনীতিতে আর ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। এ দেশের ছাত্র-জনতা ৫ আগস্টের মতো আবারও ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। খুন ও মামলার দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে হাসিনার পাসপোর্ট ফেরত দেওয়ার কোনো আইনি ভিত্তি নেই। এ সময় ভারত সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ভারত বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করবে বলে আশা করা হচ্ছে।

সংগঠনের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান বলেন, ধর্ম যার যার, বাংলাদেশ সবার। বাংলাদেশে যারা বেড়ে উঠেছেন, তাঁরা যে ধর্মেরই হোন না কেন—সবাই বাংলাদেশি। কাউকে সংখ্যালঘু তকমা দিয়ে জাতীয় মূলধারা থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা গ্রহণযোগ্য নয়। এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ বিচার এবং গুজব-অপপ্রচারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তিনি আরও বলেন, ভারতসহ যেকোনো দেশের সঙ্গে বন্ধুত্ব চায় বাংলাদেশ, তবে কোনো আধিপত্য নয়।

সহ-সভাপতি শ্যামল চক্রবর্তী বলেন, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে বিভাজন তৈরি না করে সব নাগরিককে অভিন্ন বাংলাদেশি পরিচয়ে ঐক্যবদ্ধ করে সম্প্রীতি ও সমঅধিকার নিশ্চিত করতে হবে। এ ছাড়া ভারতের শাসক দলের পক্ষ থেকে বাংলাদেশে ৫ আগস্টের পর ১৪৯ জন সংখ্যালঘু হত্যার বিষয়ে ছড়ানো মিথ্যা তথ্যের তীব্র প্রতিবাদ জানান তিনি।

প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন ন্যায় প্রতিষ্ঠা মঞ্চের চেয়ারম্যান ড. কাজী মনিরুজ্জামান মনির, মো. আল আমিন, মনিরুজ্জামান সোহেল, তালুকদার মনিরুজ্জামান মনির, মো. আল-আমিন (সুমন), শাহজাহান মিয়া, হাজী শাবান ও রমনা মালা প্রমুখ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »