মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


‘ভালো বই পড়লে ভালো মানুষ হবে’
প্রকাশ: ২৩ ডিসেম্বর, ২০২২, ১২:১০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

‘ভালো বই পড়লে ভালো মানুষ হবে’

কয়েকদিন আগে আমি ঢাকায় গিয়েছিলাম। ঢাকা থেকে পিরোজপুর ফেরার লঞ্চে সিয়ামের সঙ্গে দেখা হয় আমার।
‘ভালো বই পড়লে ভালো মানুষ হবে’
আব্দুল্লাহ আল মাসুম :

সিয়াম বই পড়তে পছন্দ করে। বই থেকে সে প্রতিনিয়তই নতুন নতুন বিষয় জানতে পারে। তাই কোথাও যাবার সময় সঙ্গে একটি বই বা ম্যাগাজিন রাখেই। ফলে সময়টা বেশ ভালো কাটে তার।

সিয়ামের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায়। পড়াশোনার পাশাপাশি ছোট্ট একটা চাকরিও করতে হয় তাকে। সিয়াম ১৭ বছর বয়সী কিশোর। সে ঢাকার মুগদা এলাকায় একটি কারখানায় ছবি বাঁধানোর ফ্রেম তৈরির কাজ করে। এসএসসি পরীক্ষা দেওয়ার পর আর পড়াশোনা করা হয়ে ওঠেনি তার। তবুও পড়তে ভালোবাসে সে।

যতটুকু সময় পায় সে পড়াশোনায় মন দিতে চেষ্টা করে। সামনে পরীক্ষা উপলক্ষে লঞ্চে করে ঢাকা থেকে মঠবাড়িয়া তার গ্রামের বাড়ি যাচ্ছে। লঞ্চের দীর্ঘ সময়টা বই পড়ে পার করার সিদ্ধান্ত নিয়েছে সে।

কয়েকদিন আগে আমি ঢাকায় গিয়েছিলাম। ঢাকা থেকে পিরোজপুর ফেরার লঞ্চে সিয়ামের সঙ্গে দেখা হয় আমার।

আমি তাকে বই পড়তে দেখে কথা বলার জন্য খুব আগ্রহী হয়ে উঠি। আমরা পরিচিত হই এবং অনেক সময় ধরে গল্প করি।

সিয়াম বলে, গল্প, উপন্যাসের বই তার পছন্দ। গল্প পড়লে আনন্দের পাশাপাশি অনেক কিছু শিখতেও পারে সে। আর গল্প পড়লে কখনোই তার পড়ায় বিরক্তি আসে না।

বলছিল, “পড়ার জন্য আলাদা করে তেমন সময় পাই না, তাই যাত্রাপথটাকেই কাজে লাগাই। সঙ্গে কেউ না থাকায় বই-ই হয় আমার সঙ্গী। সময়টা খুবই ভালো কাটে এতে।”

আমাদের দেশে এক সময় বাসে বা ট্রেনে বই, ম্যাগাজিন আর পত্রিকা পড়ার একটা রীতি ছিল যা এখন হারিয়ে গেছে। মোবাইল ফোন আসায় আমরা এখন বই বা পত্রিকার গন্ধই ভুলে গেছি অনেকে।

সে বলছিল, সবাইকে বেশি বেশি বই পড়তে হবে। ভালো মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »