শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ভোটকক্ষে সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি থাকতে পারবেন না: ইসি
প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২২, ৮:০৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভোটকক্ষে সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি থাকতে পারবেন না: ইসি

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট কেন্দ্রে সাংবাদিকদের অবস্থান করা নিয়ে জারিকৃত পরিপত্র সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। সংশোধিত পরিপত্র অনুযায়ী, ভোট কেন্দ্র নয়, ভোটকক্ষে ১০ মিনিটের বেশি সময় থাকতে পারবেন না সাংবাদিকেরা। শনিবার সংশোধিত এই পরিপত্র জারি করা হয়।

রংপুর সিটি করপোরেশন নির্বাচনের সংবাদ সংগ্রহের ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের জন্য ১৩টি নির্দেশনা দিয়ে ১৮ ডিসেম্বর পরিপত্র জারি করেছিল ইসি। 

পরিপত্রে বলা হয়, ভোট কেন্দ্রে প্রবেশের পর প্রিসাইডিং কর্মকর্তাকে অবহিত করে তথ্য সংগ্রহ, ছবি তোলা ও ভিডিও ধারণ করতে পারবেন সাংবাদিকেরা। তবে দ্বিতীয় নির্দেশনায় উল্লেখ করা ছিল, ভোট কেন্দ্রে ১০ মিনিটের বেশি অবস্থান করা যাবে না। পরিপত্রটি নিয়ে শুক্রবার গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এ নিয়ে শুরু হয় সমালোচনা। সমালোচনার মুখে শনিবার ইসি সচিবালয় আগের নির্দেশনায় সংশোধনী আনে। যদিও নতুন পরিপত্র নিয়েও সমালোচনা রয়েছে। 

সংশোধনীতে বলা হয়, একসঙ্গে একাধিক গণমাধ্যমের সাংবাদিক একই ভোট কক্ষে প্রবেশ করতে পারবেন না। সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোট কক্ষে অবস্থান করতে পারবেন না। ভোট কক্ষে নির্বাচনি কর্মকর্তা, এজেন্ট ও ভোটারদের সাক্ষাতকার নেওয়া যাবে না। সাংবাদিকেরা ভোট গণনা দেখতে পারবেন কিন্তু সরাসরি সম্প্রচার করতে পারবেন না। 

এ বিষয়ে ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও যুগ্ম সচিব আসাদুজ্জামান বলেন, আগের পরিপত্রে টাইপিং মিসটেক (ছাপার ভুল) ছিল। ভোট কেন্দ্র নয়, ভোট কক্ষে সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি থাকতে পারবেন না। তবে তারা ভোট কেন্দ্রে অবস্থান করতে পারবেন।

 উল্লেখ্য, ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »