মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


ভোরের পাতা সম্পাদক এরতেজা হাসানের রিমান্ড মঞ্জুর
প্রকাশ: ২ নভেম্বর, ২০২২, ৫:১১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভোরের পাতা সম্পাদক এরতেজা হাসানের রিমান্ড মঞ্জুর

কাজী এরতেজা হাসান- ফাইল ছবি

দৈনিক ভোরের পাতার সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাকে দুই দিনের রিমান্ডে চেয়েছিল।

আজ বুধবার কাজী এরতেজা হাসানকে আদালতে হাজির করে পিবিআই। মামলার সুষ্ঠুতদন্তের জন্য তাকে দুই দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন পিবিআইর উপ-পরিদর্শক (নিরস্ত্র) মেহেদী হাসান। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জমি জালিয়াতির অভিযোগে এরতেজাকে গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করে পিবিআই। তাঁকে রাজধানীর গুলশান-২ নম্বর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পিবিআই সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) আবু ইউসুফ জানান, এরতেজা হাসানের বিরুদ্ধে জাল-জালিয়াতি ও প্রতারণা সংক্রান্ত মামলা রয়েছে। আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলামের ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে গত ১ জানুয়ারি রাজধানীর খিলক্ষেত থানায় এ মামলা করেন। মামলায় এজাহারনামীয় অন্য তিন আসামি হলেন- আবু ইউসুফ আব্দুল্লাহ, রিয়াজুল আলম ও সেলিম মুন্সী। 

মামলায় বলা হয়েছে, ঢাকার দক্ষিণখানে একটি বিশ্ববিদ্যালয়ের জন্য আশিয়ান গ্রুপের কাছ থেকে জমি কেনা নিয়ে জালিয়াতি করেন এরতেজা ও তাঁর সহযোগীরা। জমির দামের পুরো টাকা না দিয়ে জালিয়াতি করে রেজিস্ট্রি সম্পন্ন করার অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »