সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


ভোলায় তিন ইউনিয়নের চেয়ারম্যানদের শপথ 
প্রকাশ: ১৩ জানুয়ারি, ২০২৩, ১১:১৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভোলায় তিন ইউনিয়নের চেয়ারম্যানদের শপথ 

ভোলার চরফ্যাশন উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। 

এরা হলেন উপজেলার জিন্নাগড় ইউনিয়নের নব নির্বাচিত আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান মো. হোসেন মিয়া, আমিনাবাদ ইউনিয়নের নব নির্বাচিত স্বতন্ত্র চেয়ারম্যান মো. সায়েদুর রহমান মিঠু ও নীলকমল ইউনিয়ন নব নির্বাচিত স্বতন্ত্র চেয়ারম্যান ইকবাল হোসেন লিখন। 

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠানে ভোলার স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক বিবেক সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মো.আবদুল মমিন টুলু ও পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ শফিকুল হক, প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান।

শপথ অনুষ্ঠানে বক্তারা নব নির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্য করে বলেন, ইউনিয়নের প্রতিটি জনগনের কাছে সরকারি সহায়তা সঠিকভাবে পৌঁছে দিতে হবে। ইউনিয়ন থেকে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধসহ সকল ধরনের অপরাধ দমনে কাজ করতে হবে। তাহলেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছে মানুষের প্রত্যাশা পুরণ হবে। 

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর ভোলার চরফ্যাশন উপজেলার জিন্নাগড়, আমিনাবাদ ও নীলকমল ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ তিনটি ইউনিয়নেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএমএ) ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »