সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


ভোলায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে উন্নতি হয়েছে মানুষের জীবনমান
প্রকাশ: ২১ জানুয়ারি, ২০২৩, ৮:৪২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভোলায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে উন্নতি হয়েছে মানুষের জীবনমান

বাসস : মুজিববর্ষ উপলক্ষে জেলার ৭ উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জমিসহ ঘর পেয়ে বদলে গেছে প্রায় ৩ হাজার ভূমিহীন ও গৃহহীন পরিবারের জীবনমান।
এক সময়ের ভূমিহীন ও গৃহহীন এসব পরিবারকে এখন আর অন্যের ঘরে বা ভাসমান অবস্থায় থাকতে হয়না। মাথা গোঁজার নিশ্চিত আপন স্থায়ী ঠিকানা পেয়ে খুশি এসব ঘরের কয়েক হাজার বাসিন্দা। সামাজিক মর্যাদা পেয়ে এখন ঘুরে দাঁড়াবার স্বপ্ন দেখছেন তারা। এদিকে সরকারিভাবে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদের গড়ে তোলা হচ্ছে দক্ষ জনশক্তিতে। দেয়া হচ্ছে ঋণ সহায়তা।
জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব শাখা জানায়, মুজিববর্ষ উপলক্ষে জেলায় প্রথম পর্যায়ে ৫২০টি ঘর, দ্বিতীয় পর্যায়ে ৩৭১টি ও তৃতীয় ধাপে ২০২২টি ঘরসহ মোট ২৯১৩ টি ঘর জমির দলিলসহ হস্তান্তর করা হয়েছে। এছাড়া মুজিববর্ষের চতুর্থ পর্যায়ে আরো ১০৮১টি ঘর বরাদ্দ দেয়া হয়েছে। যার নির্মাণ কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। আর জেলায় মোট ৪৯৮৭টি ভূমি ও গৃহহীন পরিবার রয়েছে। পর্যায়ক্রমে প্রত্যেকের জন্য সরকারি ঘর প্রদান করা হবে।
দুই শতক জমির উপর নির্মিত সেমি পাকা প্রত্যেক ঘরে বিশুদ্ধ, পানি, বিদ্যুৎ, বারান্দা, রান্না ঘরসহ সব ধরণের সুবিধা রয়েছে।
সদর উপজেলার তেতুলিয়া নদী তীরবর্তী ভেদুরিয়া ইউনিয়নের বাসিন্দা জেলে হাসমত আলী বেশ কয়েক বছর আগে নদী ভাঙনের শিকার হয়ে অন্যের জমিতে পরিবারের ৬ সদস্য নিয়ে ভাঙ্গা ঘরে দিন কাটাতেন। বর্তমানে প্রধানমন্ত্রীর উপহারের সেমি পাঁকা ঘরে রয়েছেন শান্তিতে। তিনি বলেন, আগে শীত-বর্ষায় অনেক কষ্ট হতো। এখন আর সেই কষ্ট নেই। সবাইকে নিয়ে সূখে রয়েছেন তিনি। দিনমজুর লোকমান হোসেন বলেন, একসময় নদীর পাড়ে অস্থায়ী ঘরে থাকতেন। তাদের নিজস্ব পরিচয় বলতে কিছু ছিলোনা। এখন আর সেই দুখের দিন নেই। প্রধানমন্ত্রী ঘরে নতুন করে পরিচয় পেয়েছেন সমাজে। তাই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।
বিধবা শেফালি আক্তার তিন সন্তান নিয়ে ভাইয়ের ঘরে আশ্রিত ছিলেন। ঝি’এর কাজ করে সংসার চালাতেন। এখন প্রধানমন্ত্রীর উপহার ঘরে তার মর্যাদা বেড়েছে। সন্তানদের নিয়ে বর্তমানে ভালো আছেন। জমানো টাকায় সেলাই মেশিন কিনে কাজ করছেন। দুই ছেলে স্কুলে যাচ্ছে।
রাজাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী বাসস’কে জানান, তার ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চর মনসা গ্রামে মুজিববর্ষের জমিসহ ঘর পেয়ে খুশি সাধারণ মানুষ। এসব ঘরে অসহায় মানুষগুলো নির্বিঘেœ ও নিশ্চিন্তে বসবাস করছে। তাদেরকে ইউনিয়ন পরিষদ থেকে সব ধরণের সুজোগ সুবিধা প্রদান করা হচ্ছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তামিম আল ইয়ামীন বাসস’কে জানান, ‘একজন মানুষ ভূমিহীন ও গৃহহীন থাকবেনা, প্রধানমন্ত্রীর এই অঙ্গিকারকে সামনে রেখে জেলাকে ভূমিহীন মুক্ত করার কাজ চলছে। তাই প্রত্যেক ভূমি ও গৃহহীন পরিবারকে গৃহ নির্মাণ করে দেয়া হচ্ছে। প্রায় ৩ হাজার পরিবারকে কবুলিয়ত সম্পাদন ও নামজারী সম্পন্ন করে দেয়া হয়েছে। প্রত্যেকটি পরিবার নিজস্ব ঘর ও জমির মালিকানা খতিয়ান বুঝে পেয়েছেন। সমাজসেবা বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ, যুব উন্নয়ন অধিদপ্তরসহ সরকারের বিভিন্ন দপ্তর তাদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও ঋণ সহায়তা দিচ্ছে।
তিনি বলেন, জেলায় প্রায় ৫ হাজার ভূমিহীন পরিবার চিহিৃত করা হয়েছে। ইতোমধ্যে প্রায় ৪ হাজার ঘরের বরাদ্দ হয়ে গেছে। প্রধানমন্ত্রীর উপহারের এসব ঘরে সাধারণ মানুষ সূখে বসবাস করছে। তাদের সন্তানরা এখন স্কুলে যাচ্ছে। তাই ঘর পেয়ে মানুষের জীবন মানের অনেক উন্নতি হয়েছে। তারা এখন আরো স্বাবলম্বী হওয়ার চেষ্টায় আছেন। আগামী অর্থবছরের মধ্যে জেলায় আর কোন ভূমিহীন পরিবার থাকবেনা বলে আশা প্রকাশ করে তিনি।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »