বৃহস্পতিবার ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ভোলায় শীতের সন্ধ্যায় ধোঁয়া উঠা সুস্বাদু পিঠা বিক্রির ধুম
প্রকাশ: ১০ ডিসেম্বর, ২০২২, ৩:৫৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভোলায় শীতের সন্ধ্যায় ধোঁয়া উঠা সুস্বাদু পিঠা বিক্রির ধুম

বাসস: জেলায় শীত বাড়ার সাথে-সাথে শীতের পিঠা বিক্রি বেড়েছে। জেলা শহর ও বিভিন্ন উপজেলায় জমে উঠেছে ভাপা, চিতই, পাটিসাপটাসহ বিভিন্ন পিঠা বিক্রি। শীতের সন্ধ্যায় ধোঁয়া উঠা সুস্বাদু পিঠার স্বাদ নিতে ভীড় করছে বিভিন্ন বয়সের নানা শ্রেণী পেশার মানুষ। 
শহর ও শহরতলীর ফুটপাত, রাস্তার মোড়, হাট-বাজারগুলোতে শীতের ভ্রম্যমাণ দোকানে পিঠা খাওয়া ও বিক্রির ধুম পড়ে যায়। প্রতিদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলে পিঠা বিক্রি ও খাওয়ার পালা। এসময় নতুন চালের মন মাতানো গন্ধে ভরে উঠে চারপাশ।
শহরের কালীবাড়ি রোডের মোড়, সদোর রোড, নতুন বাজার, যুগীর খোল, উকিল পাড়া, বাংলা স্কুল মোড়, বরিশাল দালানের সামনে, হাসপাতাল রোড, বাসস্ট্যন্ড, সরকারি স্কুল মোড়ে দেখা যায় অস্থায়ী দোকানে ভাপা পিঠা বিক্রি। এছাড়া শহরতলীর পরানগঞ্জ, ইলিশা বাজার, বাংলাবাজার, ভেদুরিয়া লঞ্চ ঘাট, শীবপুর, তুলাতুলী বাজার, গুইংগার হাট, ভেলুমিয়া বাজার, চালতাতুলী, নবীপুরসহ বিভিন্ন বাজার হাটে দেখা মেলে শীতের পিঠার দোকান। 
পিঠা বিক্রেতারা জানান, নতুন খেজুরের গুর ও নতুন চালের গুড়া দিয়ে ভাপা পিঠা বানানো হয়। গড়ম পানির তাপে (ভাপে) এই পিঠা তৈরি হয় বলে একে ভাপা পিঠা বলা হয়। এই পিঠাকে আরো সুস্বাধু ও মুখরোচক করতে নারকেল ও গুড় ব্যবহার করা হয়। পিঠা তৈরিতে একটি পাতিল ও ঢাকনা ব্যবহার করা হয়। জলন্ত চুলার উপর পাতিলে পানি দিয়ে ঢাকনার মাঝখানটা ছিদ্র করে পাত্রের মুখে দিতে হয়। এসময় ঢাকনার চারপাশে আটা, চালের গুড়ি ও কাপড় দিয়ে শক্ত করে মুড়ে দেয়া হয়। যাতে করে গড়ম পানির ভাপ বের হতে না পাড়ে।
এছাড়া জলন্ত কড়াইতে চালের গুড়োর মসলা বানিয়ে চিতই পিঠা তৈরি করা হয়। ইলিশ, চিংড়ি, শুটকি, কাঁচা মরিচ, সরিষাসহ নানান পদের ভর্তা দিয়ে এই পিঠা খাওয়া হয়। চিতল পিঠারও ব্যাপক চাহিদা শীতের সময় সৃষ্টি হয়। অনেকে আবার প্রিয়জনের জন্য এসব পিঠা নিয়ে যান। এই জেলায় শীতে সাধারণত ভাপা ও চিতই পিঠার কদর বেশি বলে বিক্রেতারা জানান।
শহরের কালীবাড়ি মোড় এলাকার ভ্রাম্যমাণ পিঠা বিক্রেতা মো. সোহেল জানান, একটি ভাপা পিঠা ১০ টাকা ও চিতই পিঠা ৫ টাকায় বিক্রি করেন। তবে চিতই পিঠার সাথে হরেক ধরণের ভর্তা থাকায় এর চাহিদা বেশি। তার এখানে ৪টি চুলায় চিতই পিঠা ও একটি চুলায় ভাপা পিঠা তৈরি করা হয়। শীতের সময় এলেই তিনি পিঠা বিক্রি করেন।
সদরের বাংলাবাজার এলাকায় ফুটপাতে পিঠা বিক্রেতা আব্দুল আলিম জানান, অন্যান্য সময়ে তিনি ফুটপাতে চা-বিস্কিট বিক্রি করেন। কিন্তু শীতের সময় এলেই তিনি পিঠা বিক্রি করেন। এ ব্যবসায় অল্প পুজি লাগে বলেই কোন সমস্যা হয়না। এছাড়া লাভ ভালোই হয়। কোন কোন দিন হাজার টাকার বেশি লাভ হয় বলে জানান ভ্রাম্যমাণ এ পিঠা বিক্রেতা।
ইলিশা লঞ্চঘাট এলাকার পিঠা বিক্রেতা কাদের মিয়া ও রাসেল জানান, এসব পিঠার দাম অল্প হওয়াতে সব ধরণের মানুষই এখানে ভির করে পিঠা খেতে। কেউ কেউ আবার পিঠা কিনে নিয়ে যায় প্রিয়জনের জন্য।
শহরের কালীবাড়ি মোড় এলাকায় পিঠা খেতে আসা ভোলা সরকারি কলেজের ছাত্র তারিক হাসান, রিয়াদ হোসেন, আবুল মনসুর ও শামিম রেজা বাসস’কে জানান, শীতের সময় ভাপা পিঠা খাওয়ার মজাই আলাদা। আমাদের শীতের সাথে পিঠার যে একটা নিবির সম্পর্ক তা পিঠা খাওয়ার মধ্যেই বোঝা যায়। প্রায় দিনই তারা দল বেঁধে পিঠা খেতে আসেন বলে জানান। 




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »