সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


মঞ্চে জামাতে নামাজ পড়লেন তারেক রহমান
প্রকাশ: ২৪ জানুয়ারি, ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

মঞ্চে জামাতে নামাজ পড়লেন তারেক রহমান

বিডি ২৪ নিউজ অনলাইন: সিলেটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করে মৌলভীবাজার হয়ে হবিগঞ্জে পৌঁছান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টায় তিনি শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠের জনসভা মঞ্চে ওঠেন। এর পর পরই মাগরিবের আজান শুরু হলে তিনি তাৎক্ষণিকভাবে সভা স্থগিত রেখে মঞ্চেই জামাতে নামাজ আদায় করেন।

সেই সঙ্গে সঞ্চালক মাঠে উপস্থিত নেতাকর্মী ও জনসাধারণকে যে যেখানে আছেন, সেখান থেকেই জামাতে নামাজে শরিক হওয়ার আহ্বান জানান।
শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ আজান দেন। জামাতে ইমামতি করেন জমিয়তে উলামায়ে ইসলাম হবিগঞ্জের সাধারণ সম্পাদক মাওলানা মাশরুরুল হক।
নামাজ শেষে তারেক রহমান প্রায় ২৫ মিনিট বক্তব্য দেন। এসময় তিনি হবিগঞ্জ জেলার চারটি আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং তাদের পক্ষে ভোট চান।প্রার্থীরা হলেন, হবিগঞ্জ-১ আসনে রেজা কিবরিয়া, হবিগঞ্জ-২ আসনে আবু মনসুর সাখাওয়াত হাসান, হবিগঞ্জ-৩ আসনে মো. জি কে গউছ এবং হবিগঞ্জ-৪ আসনে এস এম ফয়সল।

বক্তব্য শেষে তিনি মঞ্চে উপবিষ্ট খুন-ঘুমের শিকার পরিবার ও জুলাই আন্দোলনে শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। পরে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে শায়েস্তাগঞ্জ ত্যাগ করেন তিনি।এর আগে সকালে তিনি সিলেট ও মৌলভীবাজারের শেরপুরে নির্বাচনী প্রচারণায় বক্তব্য দেন।

জনসভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার। সঞ্চালনা করেন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

হবিগঞ্জ জেলার নয়টি উপজেলায় মোট ভোটার ১৮ লাখ ৯ হাজার ৯৫১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ১৩ হাজার ৭৪৭ জন, নারী ভোটার ৮ লাখ ৯৬ হাজার ১৮০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২৪ জন।জেলায় বিএনপির চার প্রার্থীসহ মোট ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »