সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


মঠবাড়িয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা
প্রকাশ: ৩১ জুলাই, ২০২০, ৭:৫৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মঠবাড়িয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা

পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের মঠবাড়িয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন মঠবাড়িয়ায় উপজেলার ধানীসাফা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সাফা গ্রামের মো. আয়নাল হোসেন হাওলাদার (৩৫), তার স্ত্রী খুকু মনি (২৫) ও তার তিন বছরের শিশু কন্যা আঁখি আক্তার। পিরোজপুর জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান মঠবাড়িয়ার ওই তিনজনের মরদেহ উদ্ধারের খবর নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদের হত্যা করা হয়েছে। এখনও তাদের সুরাতহাল তৈরি করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে তাদের পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।নিহত আয়নাল হোসেন ওই গ্রামের মৃত রত্তন হাওলাদারের ছেলে। তিনি গেল তিন বছর আগে ভ্রুনাই থেকে দেশে ফিরে ওই গ্রামের মোজাম্মেল হোসেনের বাড়িতে ভাড়ায় থেকে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। নিহত আয়নালের বড় ভাই মো. হেলাল হাওলাদার জানায়, তার (আয়নাল) স্ত্রী বাড়িতে বসে শিশু শ্রেণির দুই ছাত্রদের প্রাইভেট পড়াতেন। আজ শুক্রবার সকালে ওই ছাত্ররা পড়তে এসে ঘরের দরজা খোলা পেয়ে ঘরে ঢুকে ওই তিনজনের মরদেহ দেখে চিৎকার করে। এ সময় তাদের ডাক-চিৎকারে স্থানীয়রা এসে তাদের মৃত্যু অবস্থায় দেখে ও থানা পুলিশকে খবর দেন। ওই ঘরের পেছনের সিঁদ কাটা রয়েছে। নিহত আয়নাল ও তার স্ত্রীর হাত পেছনে বাঁধা ও ঘরের আড়ার সঙ্গে কাপড় দিয়ে ঝুলানো রয়েছে। আর শিশু কন্যাটিও ঝুলানো রয়েছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »