মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মঠবাড়িয়ায় জাপা নেতাকে কুপিয়ে পা বিচ্ছিন্ন ও হত্যার চেষ্টার রহস্য উৎঘাটন
প্রকাশ: ১২ অক্টোবর, ২০২২, ৬:৩২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মঠবাড়িয়ায় জাপা নেতাকে কুপিয়ে পা বিচ্ছিন্ন ও হত্যার চেষ্টার রহস্য উৎঘাটন

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া তুষখালী ইউনিয়ন জাতীয় পার্টির (এরশাদ) সাধারণ সম্পাদক শফিকুল ইসলামকে (৪০) হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে প্রতিপক্ষের হামলা ও শরীর থেকে বাম পা বিচ্ছিন্নের ঘটনার রহস্য উৎঘাটন করেছে পুলিশ। এ হামলায় জড়িত থাকার সন্দেহে মূল ঘাতক মধ্য তুষখালী গ্রামের হাফেজ খাঁর পুত্র ইয়াসিনকে (৪০) ঢাকা থেকে গ্রেপ্তাারের পর তার দেয়া তথ্যমতে পৌর শহরের বহেরাতলা খাল থেকে ওই হামলায় ব্যবহৃত দুটি দেশীয় দাঁ এবং গ্রেপ্তারকৃত দুই আসামীর ব্যবহৃত দুটি মোবাইল পুলিশ জব্দ করে। পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান (পিপিএম-সেবা) বুধবার দুপুরে মঠবাড়িয়া থানা কার্যালয়ে চাঞ্চল্যকর এ মামলার রহস্য উৎঘাটন ও আসামী গ্রেপ্তার সংক্রান্ত প্রেস ব্রিফিং-এ জানান। এসময় উপস্থিত ছিলেন, মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত মো ইব্রাহীম, মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ নূরুল ইসলাম বাদল, পিরোজপুর জেলা গোয়েন্দ শাখাার ডিবি (দক্ষিণ) আসলাম উদ্দিন প্রমুখ।

পুলিশ সুপার বলেন, গত ২৯ সেপ্টেম্বর সকালে তুষখালী গ্রামের আইয়ুব আলীর শিকদারের ছেলে ও তুষখালী ইউনিয়নের জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল আদালতের একটি সিআর মামলায় হাজিরা দিতে তুষখালী থেকে ভাড়ায় চালিত মটর সাইকেল যোগে মঠবাড়িয়ার উদ্দেশ্যে রওনা দেন। সকাল সাড়ে নটার সময় ওই ব্যস্ততম সড়কের উত্তর মিঠাখালীস্থ ইউসুফ ফরাজীর বাড়ির সামনে পৌছা মাত্রই দূবৃত্তরা তাদের ব্যবহৃত মাহিন্দ্র গাড়ি দিয়ে পিছন থেকে ধাক্কা দেয়। এসময় শফিকুল রাস্তায় পড়ে গেলে প্রতিপক্ষরা ধারালো দাঁ দিয়ে এলোপাথারি কোপালে শরীর থেকে বাম পা বিচ্ছিন্নসহ পেট কেটে নাড়ি-ভুড়ি বেড়িয়ে যায়। পরে পথচারীদের সহযোগীতায় গুরুতর জখম শফিকুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে অবস্থার অবনতী হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকের কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্তানান্তর করা হয়। ঘটনার পরপরই থানা পুলিশ জড়িত থাকার সন্দেহে তুষখালী ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদের ছোট ভাই ও ওই বাজারে ব্যবসায়ী নাসির হোসেনকে গ্রেফতার করে। পুলিশ ওই রাতেই হামলায় ব্যবহৃত মাহেন্দ্র গাড়িটি পার্শবর্তী ভা-ারিয়া থানার শিংখালী গ্রাম থেকে উদ্ধার করে।

পরবর্তীতে বিশ^স্ত সোর্সের সহায়তায় গত ১০ অক্টোবর পুলিশ ওই হামলার ঘটনায় জড়িত থাকার সন্দেহে শফিকুলের প্রতিপক্ষ ইয়াসিনকে ঢাকার লালবাগ থেকে গ্রেপ্তার করে। ইয়াসিন গ্রেপ্তারের পর ওই হামলায় ৫জন জড়িত থাকার কথা পুলিশের কাছে অকোপটে স্বীকার করেন। তিনি আরও জানান, এঘটনার মূল পরিকল্পনাকারী ও অর্থ দাতা হলো এজাহার ভুক্ত ১নং আসামী নাসির হাওলাদার।

পুলিশ সুপার আরও জানান, প্রতিপক্ষ নাসির ও ইয়াসিনের পরিকল্পণা মোতাবেক গত ২৭ সেপ্টেম্বর ইয়াসিন তার সহযোগীদের নিয়ে ঝাউতলার একটি বাসায় একত্রিত হয়। পরের দিন মঠবাড়িয়া পৌর শহরের বাজার হতে তিনটি দাঁ নয় শত টাকা দিয়ে শফিকুলকে হত্যার উদ্দেশ্যে ক্রয় করেন। পরবর্তীতে ২৯ সেপ্টেম্বর নাসিরের দেয়া তথ্যমতে শফিকুলের অবস্থান নিশ্চিত করলে গ্রেপ্তারকৃত ইয়াসিন তার সহযোগীদের নিয়ে শফিকুলের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। হামলায় শফিকুলের বাম পায়ের গোরালী সম্পূর্ন বিচ্ছিন্ন ও হাতে, পেটে এবং ডান পা গুরুতর জখম হয়। পরে ইয়াসিনসহ সঙ্গীরা হামলায় ব্যবহৃত মাহিন্দ্র যোগে বহেরাতলা থেকে আলগী-মিরুখালী হয়ে ঢাকার বিভিন্ন যায়গায় পালিয়ে যায়।

প্রেস ব্রিফং-এ আরও বলা হয়, টাকা-পয়সা লেনদেনের জের ধরে গ্রেপ্তারকৃত আসামী নাসির হাওলাদার আহত শফিকুলকে হত্যার উদ্দেশ্যে ইয়াসিনকে গত দুই বছরের বিভিন্ন সময়ে নগদ এবং বিকাশের মাধ্যমে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা প্রদান করেন।

থানা সূত্রে যানাযায়, এ ঘটনায় ওই দিন রাতে শফিকুলের মা মমতাজ বেগম বাদী হয়ে নাসিরকে প্রধান আসামী করে ৭জন এজাহার নামীয় এবং অজ্ঞাতনামা ৩ জনকে আসামী করে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার দিন রাতেই নাসিরকে গ্রেপ্তার করে এবং ইয়াসিনকে সোমবার ঢাকা থেকে সন্দেহজনক ভাবে গ্রেফতার করে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »