সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মনপুরায় ল্যান্ডিং স্টেশনের এক প্রান্ত ভেঙ্গে পড়ে ট্রলার ডুবি
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৭ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

মনপুরায় ল্যান্ডিং স্টেশনের এক প্রান্ত ভেঙ্গে পড়ে ট্রলার ডুবি

নিজস্ব প্রতিবেদক ।।

ভোলার মনপুরায় ল্যান্ডিং স্টেশনের (নদীর মধ্যে নৌযান ভিড়ানোর নির্মান করা পাকা স্থান) শেষ প্রান্ত (নদীর প্রান্ত) হঠাৎ ভেঙ্গে মাছ ধরা জেলে ট্রলারে ওপরে পড়লে তাৎক্ষনিক ট্রলারটি ভেঙ্গে মেঘনায় ডুবে যায়। তখন ওই ট্রলারে থাকা ৬ জেলে ডুবে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় ঘন্টা খানেক পরে ৬ জেলেকে জীবিত উদ্ধার করা হয়। ঘটনাটি নিশ্চিত করেন ডুবে যাওয়া ট্রলারের মালিক ইসমাইল মাঝি ও ওই জেলে ট্রলারের আড়তদার মো. আলাউদ্দিন। ঘটনার সময় ট্রলারটি ল্যান্ডিং স্টেশনের সাথে দড়ি দিয়ে বাঁধানো ছিল মালিক সহ অপর ৫ জেলে ওই ট্রলারে ছিলেন বলেন এই প্রতিবেদককে নিশ্চিত করেন ইসমাইল মাঝি। সোমবার দুপুর ১ টায় উপজেলার হাজীরহাট ইউনিয়নের সীট্রাক ঘাটের ল্যান্ডিং স্টেশন ভেঙ্গে এই দুর্ঘটনা ঘটে। উদ্ধার হওয়া জেলেরা হলেন, মো. ইসমাইল, নুরু উদ্দিন, শাহীন, শামীম ও রুহুল আমিন। এদের সবার বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের বিভিন্ন গ্রামে। ট্রলারের মালিক ইসমাইল মাঝি জানান, সকালে মাছ ধরা শেষে ট্রলারটি ল্যান্ডিং স্টেশনের সাথে দড়ি দিয়ে আটকিয়ে রাখে। তখন তিনি সহ অপর ৫ জেলে ট্রলারে জাল তুনা সহ অন্যান্য কাজ করছিল। হঠাৎ বিকট শব্দে ল্যান্ডিং স্টেশনের শেষ প্রান্ত ভেঙ্গে ট্রলারে ওপরে পড়লে ট্রলারটি ভেঙ্গে ডুবে যায়। ট্রলারের সাথে তারও ডুবে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় ও আল্লাহর রহমতে ৬ জেলে জীবিত উদ্ধার হয়। এত তার ট্রলার, জাল, সাভারসহ আনুমানিক ১০ লক্ষ টাকার ক্ষতি হয় বলে জানান তিনি। এই ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন জানান, মাছ ধরতে গিয়ে নিখোঁজ বা মৃত হলে ক্ষতি পূরণের ব্যবস্থা করা যায়। ট্রলার ডুবে গেলে বা ভেঙ্গে গেলে ক্ষতি পূরণের ব্যবস্থা নেই।
এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার জানান, ভেঙ্গে যাওয়া ল্যান্ডিং স্টেশন সংস্কার সহ মেঘনা থেকে ভাংঙ্গা অংশ উদ্ধারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়াও ক্ষতিগ্রস্থ জেলেদের ক্ষতিপূরণের ব্যবস্থার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »