সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞার প্রথম দিন রাঙ্গাবালীতে ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ২ মণ ইলিশ উদ্ধার
প্রকাশ: ৯ অক্টোবর, ২০১৯, ৩:০৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞার প্রথম দিন রাঙ্গাবালীতে ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ২ মণ ইলিশ উদ্ধার

সঞ্জিব দাস,গলাচিপা,পটুয়াখালী।

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় অভিযান চালিয়ে ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ২ মণ ইলিশ উদ্ধার করা হয়েছে। মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞার প্রথম দিন মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার সকাল পর্যন্ত মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও পুলিশ এ অভিযান পরিচালনা করেন। জানা গেছে, মা ইলিশের প্রজনন নিরাপদ করতে মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে নিষেধাজ্ঞা শুরু হওয়ার পর থেকে বুধবার সকাল ৭টা পর্যন্ত উপজেলার কলাগাছিয়া সংলগ্ন নদীতে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড অভিযান চালিয়ে ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করেছে।

এ ছাড়া বুধবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার গহিনখালী ঘাটে মৎস্য বিভাগ ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে চরমোন্তাজ থেকে গলাচিপাগামী যাত্রীবাহী ‘রূপসী তুষার’ লঞ্চ এবং একটি ট্রলার থেকে প্রায় ২ মণ ইলিশ উদ্ধার করে। এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া কারেন্ট জাল কোস্টগার্ড পুড়িয়ে দিয়েছে। আর মাছগুলো বিভিন্ন এতিমখানা ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »