মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মা বিদিশার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে মুখ খুললেন এরিক
প্রকাশ: ৯ নভেম্বর, ২০২২, ৬:৩১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মা বিদিশার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে মুখ খুললেন এরিক

মা বিদিশা সিদ্দিকের বিরুদ্ধে মানসিক অত্যাচারের অভিযোগ তুলে নিজেকে অবরুদ্ধ দশা থেকে উদ্ধার করতে সহায়তা চেয়েছেন এরশাদপুত্র এরিক এরশাদ।মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধ্যার মধ্যে পুলিশের সহযোগিতায় প্রেসিডেন্ট পার্কের বাসা থেকে বিদিশাকে বের করে দেওয়ারও অনুরোধ জানিয়েছেন এরশাদপুত্র।এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশিদকে ফোন করে মা বিদিশার বিরুদ্ধে অভিযোগ তোলেন এরিক। তাদের কথোপকথনের একটি অডিও ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

এদিকে এরিক তার মা বিদিশার বিরুদ্ধে আনা এসব অভিযোগের বিষয় অস্বীকার করেছেন।

বুধবার (৯ নভেম্বর) তিনি জানান, আমার মায়ের বিরুদ্ধে কথাগুলো বলতে বাধ্য করেছে রুবায়েত ও কাজী মামুন। তারা বিভিন্ন হুমকি দিয়ে জোর করে আমাকে কথাগুলো বলতে বাধ্য করেছেন।

তার মা তাকে বন্দি করে রেখেছে কি না জানতে চাইলে এরিক বলেন ‘না, এ রকম কিছু হয়নি। আমি আমার মায়ের সঙ্গেই আছি, ভালো আছি।’

তিনি আরও বলেন ‘দুদিন যাবত আমাকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা লেখালিখি হচ্ছে। ২৭ তারিখ আমরা ওমরাহ করতে গিয়েছিলাম। তার আগে কাজী রুবায়েত এবং কাজী মামুন জিডি করেছেন যাতে আমরা ওমরায় যেতে না পারি। তারা আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়েছেন। আমার মাকে ১৪ হাত মাটির নিচে পুঁতে রাখবে বলেও আমাকে ভয় দেখিয়েছেন।

এরিক বলেন, ওমরায় যাওয়ার আগে আমি ট্রাস্টি বোর্ডের নতুন কমিটি করেছি এবং আগের ট্রাস্টি বোর্ডকে বহিষ্কার করেছি। কারণ, তারা কেউ আমার ভরণ-পোষণের দায়িত্ব নিচ্ছে না।

এ প্রসঙ্গে জানতে চাইলে কাজী মামুনুর রশীদ গণমাধ্যমকে বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা। এ ব্যাপারে আমি আর কোনো কথা বলতে চাই না।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »