মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মিতু হত্যা: বাবুল আকতারকে আসামি করে পিবিআইয়ের চার্জশিট গ্রহণ
প্রকাশ: ১০ অক্টোবর, ২০২২, ৩:১২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মিতু হত্যা: বাবুল আকতারকে আসামি করে পিবিআইয়ের চার্জশিট গ্রহণ

চট্টগ্রাম :
চট্টগ্রামের চাঞ্চল্যকর মিতু হত্যা মামলায় তার স্বামী সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আকতারসহ সাতজনকে আসামি করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত।

সোমবার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবদুল হালিমের আদালত শুনানি শেষে অভিযোগপত্র গ্রহণ করেন।

এ সময় পিবিআইয়ের দেওয়া চার্জশিটের ওপর নারাজির আবেদন করেন বাবুল আকতার। আদালত বাবুলের আবেদন খারিজ করে দেন।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর মিতু হত্যা মামলায় বাবুল আকতারসহ সাতজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পিবিআই।

চার্জশিটে মিতু হত্যার পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হিসাবে অভিযুক্ত করা হয়েছে বাবুল আকতারকে। মামলায় অপর যে ছয়জনকে আসামি করা হয়েছে, তারা হলেন— কামরুল ইসলাম সিকদার ওরফে মুসা সিকদার, এহতেশামুল হক ভোলা, মোহাম্মদ মোতালেব মিয়া ওয়াসিম, আনোয়ার হোসেন, খায়রুল ইসলাম কালু ও শাহজাহান মিয়া। এর মধ্যে কামরুল ইসলাম সিকদার মুসা ও খাইরুল ইসলামকে পলাতক দেখানো হয়েছে। এহতেশামুল হক ভোলা রয়েছেন জামিনে। আর বাবুল আকতারসহ অপর চার আসামি কারাগারে রয়েছেন।

পিবিআই দীর্ঘ তদন্তে প্রাপ্ত তথ্যানুযায়ী চার্জশিটে উল্লেখ করেছে, গায়ত্রী অমর সিং নামে বিদেশি এক এনজিও সংস্থার নারী কর্মীর সঙ্গে পরকীয়ার জেরে বাবুল আকতার ‘পথের কাঁটা’ দূর করতে স্ত্রী মিতুকে হত্যার পরিকল্পনা করেন। এ জন্য তিনি তিন লাখ টাকায় ভাড়া করেন খুনি। তার বিশ্বস্ত সোর্স কামরুল ইসলাম সিকদার ওরফে মুসা ছিলেন কিলিং মিশনের প্রধান। খুনের জন্য এ মুসাকে ব্যবসায়িক অংশীদার সাইফুল ইসলামের মাধ্যমে তিন লাখ টাকা পরিশোধ করেন বাবুল আকতার। মিতুকে যে অস্ত্র দিয়ে গুলি করা হয়েছিল সেই অস্ত্র সরবরাহ করেছিলেন এহতেশামুল হক ভোলা নামে বাবুলের অপর সোর্স। হত্যাকাণ্ডের পর ভোলার হেফাজত থেকে সেই অস্ত্র উদ্ধার হয়েছিল। ঘটনাস্থল থেকে উদ্ধার করা গুলি ব্যালাস্টিক পরীক্ষায় মিলে গেছে। আদালতে একাধিক আসামির ১৬৪ ধারার জবানবন্দি, পরকীয়া সংক্রান্ত বিদেশি এনজিওকর্মী গায়ত্রী ও বাবুলের হাতের লেখা ডায়েরি তথা আলামত উদ্ধারসহ সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে পিবিআই বাবুল আকতারকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে চার্জশিট প্রস্তুত করে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »