● ●


‘মিরপুরে তিন ভাইয়ের বাহিনী’র তিন ভাগনে গ্রেপ্তার, দখল–চাঁদাবাজির অভিযোগ
প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৬, ৮:২০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

‘মিরপুরে তিন ভাইয়ের বাহিনী’র তিন ভাগনে গ্রেপ্তার, দখল–চাঁদাবাজির অভিযোগ

রাজধানীর মিরপুরে চাঁদাবাজি, তৈরি পোশাকের ঝুট ব্যবসা ও ফুটপাত নিয়ন্ত্রণ এবং প্লট-ফ্ল্যাট দখলের অভিযোগে আপন তিন ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার মিরপুর মডেল থানা–পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মেহেদী হাসান ওরফে জয় (৩৯), সানজিম হাসান (২৭) ও মো. অমিত হাসান (২৮)। পুলিশ জানিয়েছে, তাঁরা মিরপুরের কুখ্যাত ‘ফোর স্টার গ্রুপ’-এর শীর্ষ সন্ত্রাসী মফিজুর রহমান মামুন, মশিউর রহমান ও জামিলুর রহমান ওরফে জামিলের ভাগনে। তাঁদের মা নাসিমা বেগম ওই তিন শীর্ষ সন্ত্রাসীর বড় বোন। সম্প্রতি প্রথম আলোয় ‘মিরপুরে তিন ভাইয়ের বাহিনী’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

.

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেহেদী হাসান ওরফে জয়ের মাধ্যমে আদায় করা চাঁদার টাকা বিদেশে পলাতক মামুন, মশিউর ও জামিলের কাছে পাঠানো হতো বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। জয়ের বিরুদ্ধে চাঁদাবাজি, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ, প্লট ও ফ্ল্যাট দখল, ফুটপাত নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং পরিচালনা ও অবৈধ আর্থিক লেনদেনের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এ ছাড়া গ্রেপ্তার সানজিম হাসানের বিরুদ্ধে সংশ্লিষ্ট গোষ্ঠীর প্রভাব খাটিয়ে এলাকায় কিশোর গ্যাং পরিচালনা এবং প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে।

.

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে বিদেশে পলাতক মামুন, মশিউর ও জামিলের সঙ্গে নিয়মিত যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। তাঁরা ফোনে পরস্পরের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতেন।

গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মিরপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলার তদন্ত চলছে। গত ৩০ সেপ্টেম্বর মামলাটি করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »