শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


‘মিয়ানমারের একটা নাগরিককেও বাংলাদেশে ঢুকতে দেব না’
প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২২, ১২:২৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

‘মিয়ানমারের একটা নাগরিককেও বাংলাদেশে ঢুকতে দেব না’

পররাষ্ট্রমন্ত্রী ডা. এ কে আব্দুল মোমেন বলেছেন, মিয়ানমারের একটি নাগরিককেও বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। কারণ মিয়ানমারের অভ্যন্তরে সংঘাত চলছে। আমরা অসমর্থিত সূত্রে জানতে পেরেছি, ওই এলাকায় মিয়ানমারের সৈন্য রয়েছে।

শনিবার (৩ সেপ্টম্বর) বিকেলে সিলেটের লাক্কাতুরা গলফ ক্লাব মাঠে চা শ্রমিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডা. এ কে আব্দুল মোমেন, মিয়ানমারের সৈন্যরা প্রচারণা চালিয়েছে, যাতে ওই এলাকায় যেসব লোকজন আছে, তারা যেন সরে যায়। যার ফলে আমাদের ভয় হয় এখন তারা অত্যাচারিত হবে। সংঘাত বেশি হবে। তখন হয়তো তারা আমাদের দিকে আসার চেষ্টা করবে। তবে শুনে আশ্বস্ত হয়েছি, তারা আমাদের দিকে আসছে না, অন্যদিকে যাচ্ছে। তবু আমরা এটা শোনার পর আমাদের বর্ডার ফোর্সসহ আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত প্রস্তুতি নিতে বলেছি।

তিনি আরও বলেন, মিয়ানমারের বোমা আমাদের এখানে এসেছে। তবে যে বিমান এসেছিল সেটা আমাদের এখানে ঢোকেনি। তারপরও তাদের রাষ্ট্রদূতকে ডেকে বলেছি, তারা বলেছে এটা স্ট্রে বোম্ব। এটা আমাদের ওখানে নয়, বর্ডার ক্রস করেনি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »