শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


মীর সাব্বিরের বিরুদ্ধে অভিযোগ তুলে তোপের মুখে উপস্থাপিকা
প্রকাশ: ১৮ নভেম্বর, ২০২২, ১:২৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

মীর সাব্বিরের বিরুদ্ধে অভিযোগ তুলে তোপের মুখে উপস্থাপিকা

বিনোদন প্রতিবেদক,
সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ ২০২২’-এর মঞ্চে অভিনেতা ও নির্মাতা মীর সাব্বিরের করা একটি মন্তব্য নিয়ে অভিযোগ তুলেছেন অনুষ্ঠানটির উপস্থাপিকা ইসরাত পায়েল। যা এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। তবে এ নিয়ে তোপের মুখে ওই উপস্থাপিকাই।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, মঞ্চ থেকে নেমে যাচ্ছেন অনুষ্ঠানের বিচারক অভিনেতা মীর সাব্বির। ঠিক তখন পেছন থেকে তাকে ডেকে থামান উপস্থাপিকা ইসরাত পায়েল। ফিরে আসার পর পায়েল বলেন, ‘বরিশালের আঞ্চলিক ভাষায় কোনো নাটকের একটি সংলাপ শুনতে চাই।’

সে সময় মাইক্রোফোন হাতে নিয়ে মীর সাব্বির বলেন, ‘আমার নাটকের সংলাপ মনে থাকে না।’ এরপর খানিকটা সময় নিয়ে এ অভিনেতা বরিশালের আঞ্চলিক ভাষায় পায়েলকে উদ্দেশ্য করে বলেন, ‘এই মাতারি তুমি এইরহম উদলা গাইয়ে দাঁড়ায় আছো কিয়ের লাইগ্যা।’

‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ ২০২২’-এর মঞ্চে বিষয়টি হেসে উড়িয়ে দিলেও পরে সাব্বিরের মন্তব্য নিয়ে আপত্তি তোলেন ওই উপস্থাপিকা। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক একটি মঞ্চে এসে পোশাক নিয়ে কথা বলাটা কুরুচির লক্ষণ। এই বিষয়ে তাকে ক্ষমা চাওয়া উচিত।’

সাক্ষাৎকারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার পর থেকে কমেন্ট বক্সে ওই উপস্থাপিকাকে ধুয়ে দিচ্ছেন নেটগেরিকরা। যাদের মধ্যে নারী নেটগেরিকরাও রয়েছেন। আরোহী হাওলাদার নামে একজন লিখেছেন, ‘ভাইরাল হওয়ার ধান্দা। আগে কেউ চিনতো না এখন ভালোভাবে চিনবে এটাই।’

শাহরিন জাহান শর্মি নামে একজন লিখেছেন, ‘আপনি যেভাবে নিজেকে উপস্থাপন করবেন আপনাকে সেভাবেই দেখবে সবাই।’ এইচ এম নাসির উদ্দিন নামে একজন লিখেছেন, ‘সাব্বির ভাইকে স্যালুট, আপনার মতো সবাই যদি সব জায়গায় প্রতিবাদ করতো তাহলে আজ আমাদের সমাজে নারীরা এত ছড়িয়ে ছিটিয়ে পড়তো না।’

জান্নাতুল ইসলাম নামে একজন লিখেছেন, ‘তখন তো ঠিকই সাব্বির ভাইয়ের কথায় মজা নিছেন, হাসি দিলেন। এখন আবার ক্রাইম হয়ে গেল। আজব দুনিয়া।’

দেশের প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধী দলীয় নেত্রী নারী- সাক্ষাৎকারে এমন উদাহরণ টানেন ওই উপস্থাপিকা। এ বিষয়ে মোশাররফ নোমান নামে এক নেটগেরিক লিখেছেন, ‘দেশের প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলীয় নেত্রী আপনার মতো অশালীন পোশাক পরে না, যে তাদের উদাহরণ টানবেন!’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »