মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


মীর সাব্বিরের বিষয়ে যা জানালেন উর্মিলা
প্রকাশ: ১৮ নভেম্বর, ২০২২, ২:০১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

মীর সাব্বিরের বিষয়ে যা জানালেন উর্মিলা

ছোট পর্দার গুণী অভিনেতা মীর সাব্বির। তার বিরুদ্ধে বুলিংয়ের অভিযোগ এনে ভাইরাল হওয়ার চেষ্টা করছেন উপস্থাপিকা ইসরাত পায়েল- সোশ্যাল মিডিয়ায় এমনটাই বলছেন নেটিজেনরা।

এদিকে উপস্থাপিকার অভিযোগের প্রতিবাদে মীর সাব্বিরের পক্ষে আওয়াজ তুলেছেন তার সহকর্মী ও অনুরাগীরা। তাদেরই একজন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর। সোশ্যাল মিডিয়ায় মীর সাব্বিরের সঙ্গে ছবি পোস্ট করে এই অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন উর্মিলা।

তিনি লিখেছেন, মীর সাব্বির ভাই আমার একজন প্রিয় সহকর্মী, বড় ভাই। তিনি এমন একজন মানুষ, যার ব্যাপারে সহশিল্পীদের কোনো অভিযোগ নেই। উনার একজন নারী সহশিল্পী হিসেবে আমি বলতে পারি, সবসময় অভিভাবকের মতো তার সহযোগিতা পেয়েছি। অনেক শিল্পীর বিপদে তিনি পাশে দাঁড়িয়েছেন।

উর্মিলা আরও লেখেন, কোন স্বার্থ ছাড়াই, ইন্ডাস্ট্রির স্বার্থের কথা বিবেচনা করে, ভালোর জন্য অনেক নতুন পরিচালক ও অভিনয়শিল্পীকে ব্রেক দিয়েছেন মীর সাব্বির ভাই। তিনি সবসময় খুব মজা করে, খুব রসিকতা করে কথা বলেন। তার ঘনিষ্ঠ বন্ধুবান্ধব, সহকর্মী, যারা তাকে চিনি- আমরা সবাই এটা জানি।

এই অভিনেত্রী যোগ করেন, সেদিন তিনি রসিকতা করেই কথাটা বলেছিলেন। একজন নারীশিল্পী হিসেবে সবসময় তার কাছে অনেক সম্মান পেয়েছি। আমি মনে প্রাণে বিশ্বাস করি, কাউকে কষ্ট দেওয়ার জন্য বা কাউকে ছোট করার কোন উদ্দেশ্য তার ছিল না।

উর্মিলার পোস্টের নিচে নেটিজেনরা তাদের মন্তব্য প্রকাশ করেছেন। একজন লিখেছেন, আমার প্রিয় একজন অভিনেতা মীর সাব্বির ভাই। মেয়েটি ভাইরাল হতে এসব করছে।

আরেকজন লিখেছেন, মীর সাব্বির ভাইকে নিয়ে এই ধরনের মন্তব্য করাটা মোটেও শোভনীয় নয়। তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সাব্বির ভাই কেমন মানুষ, এটা আমাদের মিডিয়ার সবাই জানে। এটা নতুন করে বলার কিছু নেই। তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একজন সহনশীল সুভাষীয় মানুষ এবং বিনয়ী মানুষ, তাকে নিয়ে এ ধরনের মন্তব্য করাটা মোটেও ভালো দৃষ্টিতে দেখছি না। যারা এই ধরনের কথা বলে তাদেরকে সংযত হওয়ার জন্য অনুরোধ করছি।

অন্যজন লেখেন, মীর সাব্বির অসাধারণ ব্যক্তিত্বসম্পন্ন একজন মানুষ। কোনো বাজে মেয়ে মানুষের কথায় তার ব্যক্তিত্ব এবং ক্যারিয়ারের কোনো ক্ষতি হবে না। আমি তার ভক্ত হিসেবে ব্যক্তিগতভাবে মীর সাব্বিরের, তার পরিবারের ও তার ক্যারিয়ারের মঙ্গল কামনা করি।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »