শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


মুখ ধোয়ার আগে-পরে
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২২, ৬:২৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

মুখ ধোয়ার আগে-পরে

 

জিনাত শারমিন :
সুন্দর ত্বকের জন্য সঠিক নিয়মে মুখ ধোয়া জরুরি। এতে ত্বকও সুস্থ থাকবে

সকালে পানির ঝাপটা মুখে পড়লেই, ঘুম ঘুম ভাব দৌড়ে পালায়। আমরা অনেকটাই প্রস্তুত হয়ে যাই সারা দিনের জন্য। মুখের ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যাওয়া, তেলতেলে হয়ে যাওয়া, ব্রণের আবির্ভাব, বলিরেখা, বয়সের ছাপ—ঠিকমতো মুখ ধুলে এসব সমস্যাকে শত হাত দূরে রাখা যায়। সুস্থ ও সুন্দর ত্বকের জন্য মুখ ধোয়া খুবই জরুরি। জেনে নেওয়া যাক, কখন, কীভাবে আর কতবার ধোব।

দিনে কখন, কতবার মুখ ধোব
এটা নির্ভর করে ত্বকের ধরন আর আবহাওয়ার ওপর। আমাদের দেশের আবহাওয়ায় সাধারণভাবে তিন থেকে পাঁচবার মুখ ধোয়া যায়। শীতপ্রধান দেশে এতবার মুখ না ধুলেও চলে। তবে যেকোনো ত্বকে সকালে ঘুম থেকে উঠে আর রাতে ঘুমাতে যাওয়ার আগে-দুই বেলা মুখ ধোয়া জরুরি। এ ছাড়া ভারী মেকআপ নিলে, ঘেমে গেলে, শরীরচর্চা করার পর, বাইরে ধুলাবালু থেকে ঘরে ফিরে, কোনো অনুষ্ঠান থেকে ফিরে, দিনের রান্নাবান্না শেষ করে ত্বক পরিষ্কার করা উচিত। এ ছাড়া অফিসে থাকলে সারা দিনে দুবার মুখ ধোয়া যেতেই পারে।

মুখ ধোয়ার কায়দাকানুন
ত্বক সুস্থ থাকবে পরিষ্কার রাখলে।ত্বক সুস্থ থাকবে পরিষ্কার রাখলে।
আমরা হাত দিয়ে মুখ ধুই। তাই মুখ ধোয়ার আগে সেই হাত ভালোভাবে ধুয়ে নেওয়া জরুরি। কেননা, সারা দিনে আমরা মুঠোফোন, ল্যাপটপ, টাকা, কি-বোর্ড, লিফটের বোতামসহ নানা জায়গায় হাত রাখি। যেগুলো জীবাণুর আখড়া। সেখান থেকে মুখের ত্বকের মতো সংবেদনশীল জায়গায় সহজেই হতে পারে ব্যাকটেরিয়ার সংক্রমণ। দ্বিতীয়ত, কুসুম গরম পানি দিয়ে মুখ ধোয়া ভালো। পানি বেশি গরম হলে আবার সমস্যা। এতে ত্বক প্রাথমিকভাবে বেশি শুষ্ক হয়ে যাবে। পরবর্তী সময়ে ত্বক বেশি তৈলাক্ত হয়ে যেতে পারে। তৃতীয়ত, মুখে মেকআপ ব্যবহার করলে আগে সেটা মেকআপ ক্লিনজার, গ্লিসারিন, পেট্রোলিয়াম জেলি বা ময়েশ্চারাইজার দিয়ে ভালোভাবে তুলে ফেলতে হবে। তারপর ধুতে হবে। মুখে সাবান ব্যবহার না করাই ভালো। কেননা, বেশির ভাগ সাবানের ক্ষার ত্বকের প্রাকৃতিক তেল শুষে নেয়। ত্বকের পিএইচের ভারসাম্য নষ্ট করে দেয়। ফলে ত্বক শুষ্ক এবং আরও বেশি সংবেদনশীল হয়ে পড়ে। ত্বকের সঙ্গে মানানসই ফেসওয়াশ বা ক্লিনজার ব্যবহার করা যেতে পারে। সপ্তাহে দুবার স্ক্রাবার ব্যবহার করে ত্বক গভীর থেকে পরিষ্কার করুন। এতে ত্বকে জমে থাকা মৃত কোষ বের হয়ে আসবে। ত্বকের রক্ত চলাচলও ভালো থাকবে।

ত্বকের সঙ্গে মানানসই ফেসওয়াশ বা ক্লিনজার দিয়ে ভালোভাবে মুখ ধুয়ে ফেলতে হবে। খেয়াল রাখুন, মুখের কোথাও যেন ফেনা জমে না থাকে। মুখ ধোয়া হয়ে গেলে নরম পরিষ্কার কাপড় দিয়ে আলতো করে মুখে চেপে ধরে মুখ মুছতে হবে। নতুন কাপড় ব্যবহারের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, এটির তন্তু যেন ত্বকে আঁচড় না ফেলে। মুখ ধোয়ার পর তুলায় টোনার লাগিয়ে মুখে বুলিয়ে নিতে পারেন। ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। রাতের বেলায় বাইরে থেকে ঘরে ফিরে ঘরে বানানো ফেসপ্যাক লাগিয়ে ২০ মিনিট পর ভালোভাবে মুখ ধুয়ে ফেলতে পারেন। তখন আর ফেসওয়াশ বা অন্য কিছু ব্যবহারের দরকার নেই। রাতে ময়েশ্চারাইজার বা জেল লাগিয়ে রাখলে সেটি সারা রাত ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে। ফলে ঘুম থেকে উঠে আপনি যখন মুখ ধুতে যাবেন, তখনো ত্বক থাকবে কোমল।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »