শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


মুসকিল লীগসহ নতুন ১৪ রাজনৈতিক দলের আবেদন বাতিল
প্রকাশ: ২৩ ডিসেম্বর, ২০২২, ১২:৫১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

মুসকিল লীগসহ নতুন ১৪ রাজনৈতিক দলের আবেদন বাতিল

নতুন রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন করা ৯৩টি দলের মধ্যে ১৪টি দলের আবেদন বাতিলের সুপারিশ করেছে বাছাই কমিটি। এ ছাড়া দুটি দল নিজ থেকে আবেদন প্রত্যাহার করে নেওয়ায় বর্তমানে ৭৭টি দল টিকে রইল। তবে এই ৭৭টি দলেরও কাগজপত্রে সমস্যা রয়েছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) নির্বাচন কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমকে বলেন, এবার নিবন্ধনের জন্য আবেদন করা কোনো দলই সঠিকভাবে আবেদন করতে পারেনি। এর মধ্যে ১৪টি দল চালান এবং সঠিকভাবে আবেদন না করায় আবেদন বাতিলের সুপারিশ করা হয়েছে। এই বিষয়ে কমিশন পরবর্তী সিদ্ধান্ত দেবে। আর সঠিকভাবে আবেদন করলেও তথ্যের ঘাটতি থাকা ৭৭টি দলকে ১৫ দিন সময় দিয়ে চিঠি দেওয়ারও সুপারিশ করা হয়েছে। এ ছাড়া দুটি দল নিজ থেকেই আবেদন প্রত্যাহার করে নিয়েছে।

আবেদন বাতিলের সুপারিশ করা ১৪টি দল হলো- মুসকিল লীগ; বঙ্গবন্ধু দুস্থ ও প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ; বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ); বৈরাবরী পার্টি; বাংলাদেশ বিদেশ প্রত্যাগত প্রবাসী ও ননপ্রবাসী কল্যাণ দল; বাংলাদেশ জনমত পার্টি; বাংলাদেশে ডেমোক্রেসি মুভমেন্ট (বিডিএম); নতুন ধারা বাংলাদেশ-এনডিবি; মুক্তিযোদ্ধা কমিউনিজম ডেমোক্রেটিক পার্টি; ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী ন্যাপ); সাধারণ জনতা পার্টি (জিপিপি); জাতীয় ইসলামী মহাজোট; বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ; এবং স্বদেশ কল্যাণ কর্মসূচি।

এ ছাড়া ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এবং বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা কল্যাণ পরিষদ, এই দুটি দল নিজ থেকে আবেদন প্রত্যাহার করে নিয়েছে।

এর আগে, নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেন, নিবন্ধন পেতে আগ্রহী দলগুলোকে শতভাগ শর্ত পূরণ করতে হবে। একটি শর্তও যদি অপূর্ণ থাকে, তবে নিবন্ধন দেওয়া হবে না। যে কোনো দলের ক্ষেত্রেই এটা প্রযোজ্য হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »