মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মেট্রোরেলের প্রথম চালক কে এই আফিজা?
প্রকাশ: ২৯ ডিসেম্বর, ২০২২, ১২:০২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

মেট্রোরেলের প্রথম চালক কে এই আফিজা?

 
মেট্রোরেল বাংলাদেশেল জন্য এখন আর স্বপ্ন নয়, বাস্তব। আজই উদ্বোধন হয়ে গেল মেট্রোরেলের। 

উদ্বোধনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানাসহ সঙ্গীদের নিয়ে মেট্রোরেলে চড়েন। তারা ১০ মিনিট ১০ সেকেন্ডে রাজধানীর দিয়াবাড়ি থেকে আগারগাঁওয়ে গিয়ে পৌছান।

দেশের ইতিহাসের প্রথম এই মেট্রোরেলের চালক একজন নারী। মরিয়ম আফিজা আজ প্রধানমন্ত্রীসহ মেট্রোরেলের যাত্রীদের প্রথম বহর নিয়ে আগারগাঁওয়ে যান। এ কারণে এই দিনটি আফিজার জন্যও স্মরণীয় হয়ে থাকবে।

জানা গেছে, মেট্রোরেলের প্রথম চালক মরিয়ম আফিজা লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের বাসিন্দা। 
তিনি পড়ালেখা করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) থেকে। ক্যামিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি।

ডিএমটিসিএল সূত্রে জানায়, ২০২১ সালের ২ নভেম্বর ডিএমটিসিএল এ নিয়োগ পাওয়া এই নারী চালক দক্ষ চালক হিসেবে নিজেকে তৈরি করার জন্য প্রশিক্ষণ নিয়েছেন টানা এক বছর। এ ছাড়া চট্টগ্রামের হালিশহরে অবস্থিত রেলওয়ে ট্রেনিং অ্যাকাডেমি থেকে দুই মাস প্রশিক্ষণ নিয়েছেন। পরে ঢাকায় ফিরে আরও চার মাস প্রশিক্ষণ নেন। 

মরিয়ম আফিজা নিজেকে তৈরি করার জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ নিয়েছেন। তিনি বর্তমানে উত্তরা দিয়াবাড়ি মেট্রোরেলের বিপরীতে কারিগরি প্রশিক্ষণ নিচ্ছেন। সেখানে মেট্রোরেলের নির্মাতা প্রতিষ্ঠান জাপানের মিতসুবিশি কাওয়াসাকি কোম্পানি বিশেষজ্ঞরা ট্রেন পরিচালনা এবং কারিগরি ও প্রায়োগিক প্রশিক্ষণ দিচ্ছেন।

মেট্রোরেলের প্রথম চালক হতে পেরে উচ্ছ্বসিত মরিয়ম আফিজা জানান, ২০২১ সালের ২ নভেম্বরে আমি রেলে নিয়োগ পাই। এরপর থেকে স্বপ্ন বুনছি, সেই মাহেন্দ্রক্ষণের। মেট্রোরেল বাংলাদেশে প্রথম। তাই আগ্রহ থেকেই এই চাকরির আবেদন করেছিলাম।

তিনি আরও বলেন, বাংলাদেশের জন্য মেট্রোরেল যেমন স্বপ্নের মতো ঠিক তেমনি মেট্রোরেল আমার কাছেও একটা স্বপ্ন। 

আফিজার বিষয়ে ম্যাস ট্রানজিট লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন সিদ্দিক বলেন, আফিজা একজন দক্ষ চালক হিসেবে গড়ে উঠতে এক বছরব্যাপী দীর্ঘ প্রশিক্ষণ নিয়েছেন। এছাড়া তিনি চট্টগ্রামের হালিশহরে অবস্থিত বাংলাদেশ রেলওয়ে ট্রেনিং একাডেমি থেকে দুই মাসের আরেকটি প্রশিক্ষণ নিয়েছেন। 

আজ প্রধানমন্ত্রী মেট্রোরেলে বহজন করে আগারগাঁও স্টেশনে পৌঁছে মরিয়ম আফিজা গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে যাত্রা করেছেন। এটি গর্বের বিষয়। ঢাকায় যানজটে কী পরিমাণ ভোগান্তি হয় এটি আমাদের সবার জানা। মেট্রোরেল চালুর ফলে যানজটের অভিশাপ থেকে আমরা মুক্তি পাব।

তিনি বলেন, মেট্রোরেল রেডিও টেকনোলজির মাধ্যমে চলে। এটি সম্পূর্ণ ডিজিটাল প্রযুক্তি। এটি সম্পূর্ণ পরিবেশবান্ধব ও নিরাপদ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »