শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


মেট্রোরেল : উত্তরা স্টেশনে মানুষের ভিড়
প্রকাশ: ৩০ ডিসেম্বর, ২০২২, ৯:০৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মেট্রোরেল : উত্তরা স্টেশনে মানুষের ভিড়

উদ্বোধনের দ্বিতীয় দিনে মেট্রোরেলে চড়ে ঘুরতে উত্তরার উত্তর স্টেশনে ভিড় করছেন উৎসুক মানুষ। শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল থেকেই স্টেশনের প্রবেশপথে যাত্রীদের সারি দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই সারি দীর্ঘ হচ্ছে।
এর আগে সকাল ৮টায় উত্তরার উত্তর স্টেশন থেকে আগারগাঁওয়ের উদ্দেশে একটি ট্রেন ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে দ্বিতীয় দিনের মতো মেট্রোরেল চলাচল শুরু হয়। মেট্রোরেলে চড়তে গতকাল বৃহস্পতিবারের মতো আজও স্টেশনটির সামনে ভিড় জমিয়েছে কয়েক হাজার মানুষ।

গত বুধবার প্রধানমন্ত্রী উদ্বোধন করার পর গতকাল বৃহস্পতিবার থেকে সীমিত আকারে চলাচল শুরু করেছে মেট্রোরেল। সময় কমিয়ে দ্রুতগতিতে ছুটে চলা এই যানে চলাচলের অপেক্ষায় ক্ষণ গুনছিল রাজধানীবাসী। অবশেষে সব অপেক্ষার পালা শেষে গতকাল থেকে সাধারণ মানুষের চলাচল শুরু হয় মেট্রোরেলের। সাধারণ মানুষের মনে এই দ্রুতযানকে ঘিরে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

মেট্রোরেলের উত্তরার দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত ৯টি স্টেশন থাকলেও আপাতত অন্য কোনো স্টেশনে থামছে না ট্রেন। এদিকে, মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল চার ঘণ্টায় ৩ হাজার ৮৫৭ জন যাত্রী টিকিট কেটে মেট্রোরেলে চড়েছেন। আর এই বাবদ ২ লাখ ৭৬ হাজার ৮৬০ টাকা আয় হয়েছে। উল্লেখ্য, গতকাল প্রথম দিনে ১০টি ট্রেন চলাচল করেছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »