সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মেহেরপুরে কন্দাল জাতের লতিকচু চাষে লাভবান কৃষক
প্রকাশ: ১২ জুলাই, ২০২১, ১:৩২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মেহেরপুরে কন্দাল জাতের লতিকচু চাষে লাভবান কৃষক
॥ দিলরুবা খাতুন ॥

মেহেরপুর, ৭ জুলাই, ২০২১ (বাসস) : জেলা শহরের উপকন্ঠে দিঘিরপাড়া গ্রামের বাবু মিয়া (৫০)। এক মেয়ে এক ছেলে। মেয়ে গৃহিনী। ছেলে মেরিন ইঞ্জিনিয়ার। চাষাবাদ করেই ছেলেকে লেখাপড়া শিখিয়েছেন। বাবু মিয়া চাষাবাদ ছাড়া কিছুই বোঝেন না। বিঘা তিনেক জমি আছে চাষাবাদের। এর মধ্যে ২৪ কাঠা জমি স্যাতস্যাতে হওয়ায় ধান চাষ করলে ধানে নোনা লেগে যায়। কৃষি বিভাগের পরামর্শে এবার তিনি ওই ২৪ কাঠা জমিতে কন্দাল জাতের লতি কচু চাষ করেছেন। কচুর ফুেলর সুস্বাদু সবজি হিসেবে দেশজুড়ে চাহিদা রয়েছে ।ইতোমধ্যে ১ লাখ কুড়ি হাজার টাকার কচু বিক্রি করেছেন। এখনও লক্ষাধিক টাকার বেচা কেনা হবে বলে আশা করছেন। বীজ হিসেবে রোপণের জন্য চারা বিক্রি করেছেন ৫ হাজার টাকার। তার দেখা দেখি ওই গ্রামের অনেকেই কন্দাল কচুচাষে ঝুঁকে পড়ছেন। মেহেরপুর জেলায় এবার প্রায় ১০ হেক্টর জমিতে লতি কচুর চাষ হচ্ছে। একমাত্র বাবু মিয়া এবছর কন্দাল জাতের লতিকচু চাষ করছেন।
কৃষি নির্ভর মেহেরপুর জেলার লতিরাজ কচুর জন্য দেশজুড়ে সুখ্যাতি আছে । তবে কন্দাল জাতের লতি কচু বাণিজ্যিকভাবে চাষাবাদ হয়নি। জেলায় প্রথম এবছর বাবু মিয়া কন্দাল জাতের লতিকচুর চাষ করেছেন। গত দু’তিন বছর ধরে কৃষি বিভাগের পরামর্শে অনেক কৃষক লতিরাজ কচু চাষ করছেন। তারা লাভবান হওয়াতে জেলায় লতিরাজ কচুচাষ বাড়ছে।  এবার বাড়বে কন্দালজাতের লতিকচু চাষ।
কন্দাল জাতের লতি কচু চাষি বাবু মিয়া জানান-কৃষি বিভাগের পরামর্শে তিনি এবছর ২৪ কাঠা জমিতে কন্দাল জাতের লতিকচুর চাষ করেন। সার ও বীজ কৃষি অফিস থেকেই দেয়। শীতের শেষে জমিতে বীজ লাগাই। লাগানোর তিন মাস পর থেকেই লতিকচু তোলা শুরু করি। ক্ষেত থেকে দুই সপ্তাহ পর পর কচুর লতি তোলা হয়। আর এক মাস পর পর কচুর ফুল সংগ্রহ করে বিক্রি করেন। চার থেকে পাঁচ মাস পর কচুর কন্দ তোলা হয়। কন্দাল জাতের লতিকচু হওয়ায় জমিতে সবসময় পানি দিয়ে স্যাসস্যাতে করে রাখতে হয়। কৃষি বিভাগ বীজ, সার দিলেও পরিচর্যা করতে তার ১৫-২০ হাজার টাকা খরচ হয়েছে বলে জানান। তিনি জানান- এ পর্যন্ত ১লাখ ২০ হাজার টাকার লতি, ১৫ হাজার টাকার ফুল, ৫ হাজার টাকার বীজ বিক্রি করেছেন। এখনও ১ লাখের বেশি বেচাকেনা করতে পারবেন। এবছর তিনি ২ বিষা জমিতে চাষ করবেন বলে জানান।
গোলাম হোসেন (৪৫) নামের এক চাষি বলেন- ‘কচু একবার লাগালে লতি, মুখী (ছড়া), ফুলসহ কয়েক ধরনের সবজি পাওয়া যায়। আর বাজারে এসবের চাহিদাও ভালো। বাবু মিয়া কৃষি বিভাগের পরামর্শে  জমিতে লতিকচু ফলিয়েছেন। তার দেখাদেখি এখন আমিও ১ বিঘা জমিতে চাষ করেছি।
সবজি বিক্রেতা খলিলুর রহমান জানান- উপজেলার বাজারগুলোতে প্রতি কেজি লতি ৫০ থেকে ৬০ টাকায় এবং ফুল ৩০ থেকে ৪০ টাকা কেজি বিক্রি হয়। এ ছাড়া একেকটি কন্দাল কচু ৩০ থেকে ৫০ টাকায় বিক্রি হয়।
লতি কচুর পাইকারী ক্রেতা মেহেরপুর জেলা শহরের আড়ৎদার শাহি, রাজ্জাক, ইনতাজ আলী অভিন্নসুরে বলেন-  লতি কচু উন্নত মানের সবজি হওয়ায় ঢাকায় ব্যাপক চাহিদা রয়েছে। গাজীপুর চৌরাস্তা, সাভার, কারওয়ান বাজার, যাত্রাবাড়ী, শ্যামবাজার, জয়দেবপুর চৌরাস্তাসহ সিলেট ও চট্টগ্রামে পাঠানো হয়। এবার নতুন করে কন্দাল জাতের লতিকচু চাষ হয়েছে। চাহিদাও ব্যাপক।
সদর উপজেলা কৃষি অফিসার নাসরিন পারভিন জানান- মেহেরপুররে লতিরাজ কচু চাষ হলেও কন্দাল ফসল লতি কচু চাষ হয় না বললেই চলে। কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় প্রথম মেহেরপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সহযোগিতায় কৃষক বাবু মিয়া লতিকচু চাষ করছেন। লতিকচু চাষে এ সাফল্য অনেক কৃষককে অনুপ্রাণিত করেছে। শুধুমাত্র নিচু জমিতেই নয়, বসতবাড়ির আশেপাশে স্যাতস্যাতে জমিতে সহজেই লতিকচু চাষ করে পুষ্টিচাহিদা পূরণ করা সম্ভাব। মেহেরপুরের লতিকচু ভবিষ্যৎতে দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি হবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক স্বপন কুমার খাঁ জানান, লতিকচু ও কন্দাল জাতের লতিকচু একই হলেও কন্দাল জাতে ফলন বেশি। কন্দাল জাতের লতিকচু ঘণ করে লাগাতে হয়। এবং সবসময় জমিতে পানি সংরক্ষণ রাখা প্রয়োজন।  যাতে লতি ও ফুল বেশী হয়। কারণ লতি ও ফুল উৎকৃষ্ট সবজি হিসেবে বিক্রি হয়।  মেহেরপুরে এবার প্রথম কন্দালজাতের লতিকচু চাষ হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »