মেয়র সাদিক আব্দুল্লাহর নামে ফেক আইডি খুলে চাঁদাবাজি করায় ০২ জন চাঁদাবাজ গ্রেফতার
প্রকাশ: ১৫ জানুয়ারি, ২০২০, ১১:৪২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মেয়র সাদিক আব্দুল্লাহর নামে ফেক আইডি খুলে  চাঁদাবাজি করায় ০২ জন চাঁদাবাজ গ্রেফতার

রানা, পটুয়াখালী :

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই ডাকাত, সন্ত্রাসী চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও প্রতারকচক্রসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরণের অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় ১৫ জানুয়ারি ২০২০ তারিখ সকালে বরগুনা জেলার আমতলী থানা এলাকায় অভিযান চালিয়ে আশিকুর রহমান আশিক@বিল্লাল(২৫) ও জান্নাতুন তহুরা(৩৫) নামে দুইজন চাঁদাবাজকে আটক করে। উল্লেখ থাকে যে, আসামী মোঃ আশিকুর রহমান আশিক@বেল্লাল দীর্ঘদিন ধরে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ নাম ব্যবহার করে এবং সে নিজে সাদিক আব্দুল্লাহ পরিচয় দিয়ে ঝ ঝধফরয় অনফঁষষধয নামের ফেইসবুক আইডি ব্যবহার করে যা হুবহু সাদিক আব্দুল্লাহর ফেসবুক আইডির মত। সে উক্ত আইডি ব্যবহার করে লোকজনের বিশ্বস্ততা অর্জন করে ও পরবর্তীতে ফোনে যোগাযোগ করে বিভিন্ন লোকের কাছ থেকে বিভিন্ন সময়ে প্রতারণার মাধ্যমে চাঁদা দাবি করে আসছে। এরই প্রেক্ষিতে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৮ এর একটি আভিযানিক দল প্রথমে আশিকুর রহমান আশিক@বেল্লালকে বরগুনার আমতলী থেকে গ্রেফতার করে এবং পরবর্তীতে একটি ব্যাংক একাউন্টের মাধ্যমে টাকা লেনদেনের কারণে সহযোগী জান্নাতুন তহুরাকে বরিশালের কাউনিয়া থেকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের অপরাধ স্বীকার করে। তারা বিভিন্ন মোবাইল নম্বর ব্যবহার করে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ পরিচয় দিয়ে অনেক লোকের কাছ থেকে বিকাশ, রকেট এবং ব্যাংক একাউন্ট এর মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। চাকরি দেওয়ার নাম করে চাঁদা দাবি করে এবং অনেকের কাছ থেকে নানান রকমভাবে চাঁদার টাকা উত্তোলন করেছে। তাদের চাঁদাবাজির কাজে ব্যবহৃত মোবাইল এবং সিম কার্ড উদ্ধার করা হয়। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »