সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মেয়েদের ব্যাগে যা থাকা জরুরি
প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২২, ১২:১১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মেয়েদের ব্যাগে যা থাকা জরুরি

লাইফস্টাইল ডেস্ক

বাইরে বের হওয়ার সময় ছেলেরা ঝটপট তৈরি হতে পারলেও মেয়েদের কিছুটা সময় লেগে যায়। এর কারণ হিসেবে তাদের সাজ-পোশাকের বিষয়টি তো আছেই, সেইসঙ্গে সঙ্গে রাখা ব্যাগটি গোছাতেও তো সময় লাগে। এখন প্রশ্ন হলো, মেয়েদের সঙ্গে রাখা ব্যাগে আসলে কী থাকে অথবা কী রাখা জরুরি?

বাইরে বের হওয়ার সময় মেয়েরা সঙ্গে যে ব্যাগটি রাখে, তাতে অপ্রয়োজনীয় জিনিস দিয়ে বোঝাই না করাই ভালো। ব্যাগে রাখতে হবে এমন সব জিনিস যা বাইরে বের হলে প্রয়োজন হতে পারে। চলুন জেনে নেওয়া যাক বাইরে বের হওয়ার সময় হ্যান্ড ব্যাগে কী কী রাখবেন-

টাকা

টাকা ছাড়া বাইরে বের হওয়া কিংবা না হওয়া সমান। কারণ বাইরে বের হলে গাড়িভাড়া থেকে শুরু করে কেনাকাটা, সবকিছুতেই প্রয়োজন হবে টাকা। কিছু কেনাকাটা কার্ডের মাধ্যমে করা সম্ভব হলেও কিছু ক্ষেত্রে আবার প্রয়োজন হবে খুচরো টাকার। তাই কিছু টাকা সঙ্গেই রাখুন। কতটুকু প্রয়োজন তা হিসাব করে নিন।

প্রয়োজনীয় ওষুধ

যদি আপনার এমন কোনো সমস্যা থাকে যার কারণে নিয়মিত ওষুধ খেতে হয় তবে প্রয়োজনীয় ওষুধ সঙ্গেই রাখুন। কারণ আপনি ওষুধ খাওয়ার সময়ে বাইরেও থাকতে পারেন। তখন হাতের কাছে থাকলে ওষুধের কোর্স বাদ যাবে না। এছাড়াও কিছু ওষুধ সঙ্গে রাখুন যেগুলো যখন তখন প্রয়োজন হতে পারে। যেমন প্যারাসিটামল, পেটের ওষুধ, ইনহেলারের মতো প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে রাখাই ভালো।

চার্জার বা পাওয়ার ব্যাংক

এই সময়ে ফোন ছাড়া কে আর থাকে! বাইরে বের হলে এই ফোনের প্রয়োজন হয় আরও বেশি। সবার সঙ্গে যোগাযোগ রাখার জন্যও ফোনের বিকল্প নেই। কিন্তু বাইরে থাকাকালীন ফোনের চার্জ শেষ হয়ে গেলে ভোগান্তি হতে পারে। তাই বাড়ি থেকে বের হওয়ার আগে ফোনে চার্জ দিয়ে নিন। সেইসঙ্গে সতর্কতা হিসেবে সঙ্গে চার্জার বা পাওয়ার ব্যাংক নিন।

ছাতা ও পানির বোতল

বাইরে পানির তৃষ্ণা পেলে কখনোই খোলা পানি পান করবেন না। বাড়ির বিশুদ্ধ পানি বোতলে করে নিয়ে নিন। সেইসঙ্গে ব্যাগে রাখুন ছাতাও। হঠাৎ বৃষ্টি চলে এলে যেন ভিজতে না হয় সেজন্য সঙ্গে ছাতা রাখা জরুরি। এছাড়া প্রচণ্ড রোদেও প্রয়োজন হতে পারে ছাতার।

স্যানিটারি ন্যাপকিন

মেয়েদের ব্যাগে স্যানিটারি ন্যাপকিন থাকাও জরুরি। কারণ এটির প্রয়োজন পড়তেই পারে। তাই ব্যাগে রাখুন স্যানিটারি ন্যাপকিন বা মেনস্ট্রুয়াল কাপ। এগুলো আপনার প্রয়োজন যদি নাও হয়, অনেক সময় অন্য কোনো নারীর প্রয়োজন হতে পারে। তখন এটি তাদের কাজের আসবে। তাই আপনার হ্যান্ডব্যাগে স্যানিটারি ন্যাপকিন বা মেনস্ট্রুয়াল কাপ রাখুন।

একটুখানি সাজুগুজু

মেয়েদের ব্যাগে দুই-একটি লিপস্টিক পাওয়া দোষের কিছু নয়। সেইসঙ্গে রাখতে পারেন কমপ্যাক্ট পাউডার, কাজল, পারফিউমও। ওয়েট টিস্যু রাখুন, এটি আপনার মুখ পরিষ্কার রাখতে সাহায্য করবে। ঠিক সেই জিনিসগুলোই রাখুন যেগুলো আপনার প্রয়োজনীয়। এর মধ্যে যদি কোনোটি আপনি ব্যবহার না করেন তবে তা ব্যাগে রাখার দরকার নেই।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »