শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


মোরশেদে’র ছাঁদ কৃষিতে সফলতা
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর, ২০২২, ১২:৪৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মোরশেদে’র ছাঁদ কৃষিতে সফলতা

হাসান মাহমুদ শুভ :

ঢাকায় একটি বায়িং হাউজে চাকরি করেন মোরশেদ আলম নামে এক তরুণ। চাকরি সূত্রে থাকেন ঢাকার উত্তরায়। সখের বসে ২০১৮ সাল থেকে শুরু করেন ছাঁদ কৃষি। বাড়ির মালিকের অনুমতি নিয়ে মোরশেদ আলম ছাঁদ কৃষি শুরু করেন। প্রথমদিকে সামান্য পরিমাণে শুরু করলেও। বর্তমানে তার ছাঁদ কৃষিতে যুক্ত হয়েছে প্রায় ৩০ প্রজাতির ফল,ফুল ও শাক-সবজির গাছ। আমরা সাধারণ ফ্রী সময় পেলেই সোশ্যাল মিডিয়ায় ডুব দেই। এদিক থেকে মোরশেদ আলম ব্যতিক্রম। তিনি অফিসের ডিউটি শেষ করে তার অবসর সময় কাটান ছাঁদ বাগানে। ছাঁদ কৃষি নিয়ে জানতে চাইলে মোরশেদ আলম বলেন- “আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় প্রতিনিয়ত বদলে যাচ্ছে কৃষি ও কৃষি জমি। আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে কৃষি জমি।যার অন্যতম প্রধান কারণ অপরিকল্পিত নগরায়ন। যার নেতিবাচক প্রভাব সরাসরি পরছে পরিবেশের উপর। বিশেষ করে শহরগুলোতে মাটির অস্তিত্ব দিনদিন হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে খোলামেলা জায়গা। যা সরাসরি মানবজীবনকে আঘাত করছে। মূলত অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়নের ফলে পরিবেশ দূষণ ও তাপমাত্রা বৃদ্ধি মানুষ বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে পরিবেশ। এমন পরিস্থিতি থেকে উত্তরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে ছাদ কৃষি। শহরের ৬০ শতাংশ জায়গা দখল করে আছে ফাঁকা ছাদ,যা তাপমাত্রা বৃদ্ধিতে সহায়ক। এমন পরিস্থিতিতে শহরকে বসবাসের উপযোগী করে তুলতে ছাদের ফাঁকা জায়গায় গাছ লাগানো ও ছাদ কৃষির বিকল্প নেই। আমি মূলত এই চিন্তা থেকেই ছাঁদ কৃষি শুরু করি। অফিস শেষ করে ক্লান্ত শরীরে কাজ করা কষ্টকর তারপর ও এক প্রকার শান্তি পাওয়া যায়। তাছাড়া বর্তমানে শহরগুলোতে কেমিক্যাল মুক্ত তাজা ফলমূল পাওয়া যায় না। এই ছাঁদ কৃষি করে আমি যেমন নিজে তাজা ফলমূল খেতে পারছি।অন্যদিকে আত্মীয়স্বজন,সহকর্মীদেরকেও কেমিক্যাল মুক্ত তাজা ফলমূল দিতে সক্ষম হচ্ছি।”

হাসান মাহমুদ শুভ
বিশেষ প্রতিনিধি, বরিশাল খবর




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »