সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


যশোরে চেয়ারম্যান’র সহযোগিতায় হারিয়ে যাওয়া কিশোরী পেলো নিজ ঠিকানা
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:০৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

যশোরে চেয়ারম্যান’র সহযোগিতায় হারিয়ে যাওয়া কিশোরী পেলো নিজ ঠিকানা

যশোর ব্যুরো : যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের স্কুল পড়ুয়া পলাতক ২ কিশোরীকে ঢাকা গাজীপুর হতে উদ্ধার করা হয়েছে।

রবিবার (১৯ ফেব্রুয়ারী) রাতে নরেন্দ্রপুর ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদের সুদক্ষ বুদ্ধিমত্তা ও ব্যবস্থার ফলে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল হাসানের তত্ত্বাবধানে গত বৃহস্পতিবার নাটোরে পিকনিকে গিয়ে হারিয়ে যাওয়া গোপালপুরের সুমন হোসেনের মেয়ে মৌ খাতুন ও শাহিনুরের মেয়ে সুমা খাতুনকে ঢাকা টঙ্গী গাজীপুর হতে উদ্ধার করা হয় ও সকালে অভিভাবকদের নিকট তাদের হস্তান্তর করা হয়।

এ-বিষয়ে ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদ বলেন, সাধারণ জনগণ আমার উপর আস্থা রেখে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আমি সবসময়ই সাধারণ জনগণের সাথে মিশে সর্বোক্ষন সহযোগিতা করার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় মেয়ে দুটি হারিয়ে যাওয়ার খবর শুনে খুবই মর্মাহত হই যার ফলে তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্যক্রমের যাবতীয় পদক্ষেপ গ্রহণ করি। পরিবারের সদস্যরা তাদের সন্ধান না পেয়ে হচ্ছিল উদ্বিগ্ন যদিও ঘটনাটি পারিবারিক বিরোধ সংক্রান্ত কারণে সংঘটিত হয়েছে তাই আমি চাই এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সেজন্য অভিভাবকদের আরোও সচেতন হওয়ার অনুরোধ করছি।

নরেন্দ্রপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল হাসান জানান, কিশোরী দুজন নাটোরে পিকনিকের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে সেখান থেকে ঢাকার উদ্যোশে রওনা করেন। পরিজনরা বহু খোঁজাখুজি করে না পেয়ে ইউপি চেয়ারম্যান ও আমাদের দারস্থ হন। থানা পুলিশ জিডির সুত্র ধরে ছায়া তদন্তে নেমে উন্নত প্রযুক্তি ব্যবহার ও তাদের কাছে থাকা মোবাইল ফোনের লোকেশন এবং চেয়ারম্যান মহোদয়ের সহযোগিতায় তাদের দু’জনকে উদ্ধার করা হয়।

উল্লেখ্য যে, নরেন্দ্রপুর ইউনিয়নের সাধারণ জনগণের আস্থা ও ভরসার প্রতীক হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পুর্ব হতেই রাজু আহম্মেদ জনপ্রিয় একজন ব্যাক্তি, প্রতিনিয়ত তিনি এভাবেই সবসময়ই জনগণের বিপদে আপদে পাশে থাকার চেষ্টা করেন। তারই পরিপ্রেক্ষিতে মেয়ে দুজনের লেখাপড়ায় মনোযোগী হতে নির্দেশনা দেন ও সহযোগিতার আশ্বস্ত করেন।

এদিকে উন্নত প্রযুক্তির মাধ্যমে দ্রুত কিশোরীদের উদ্ধার করতে পারায় ইউপি চেয়ারম্যান ও পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন এলকাবাসী। একই সাথে পরিবারের স্বজন ফিরে আসায় তাদের মনে স্বস্থি ফিরে এসেছে।

এসময় উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের সদস্য ফসিয়ার রহমান, আঃ মালেক, মনিরুজ্জামান শাকির, আ: রাজ্জাক, শিউলি খানম, যশোর সদর উপজেলা ছাত্রলীগের সদস্য মোঃ ইমরান আলী ও নরেন্দ্রপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহীন আলম ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কিরন প্রমুখ।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »