বুধবার ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


যশোরে বুনো আসাদকে ছুরিকাঘাত আশংকাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর
প্রকাশ: ৯ নভেম্বর, ২০২২, ১১:৩৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

যশোরে বুনো আসাদকে ছুরিকাঘাত আশংকাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর

যশোর ব্যুরো : পূর্ব শত্রুতার কারণে আসাদুজ্জামান আসাদ ওরফে বুনো আসাদ (৫৫) চিহৃত সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় শহরের বেজপাড়া সাদেক দারোগার মোড়ে। আসাদের বাড়ি বনানী রোডে। তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা।

আহত আসাদের ছোট ভাই সাইদুর রহমান ও ছেলে আনিচুর রহমান জানান, আসাদ সন্ধ্যায় ওষুধ কিনতে বাসার পাশে সাদেক দারোগার মোড়ে ফার্মেসীতে যান। এসময় বেজপাড়ার কবরস্থান রোডের খাবরি হাসান, চঞ্চল, আকাশ, সুমনসহ ৩/৪ জন যুবক বুনো আসাদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে হাসপাতালের সার্জারী ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক নাজিবুর রহমান উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। আসাদের ভাই সাইদ বলেন, হাসানের নামে আমরা এর আগে মামলা করেছি। পুলিশকে বারবার তার সম্পর্কে জানালেও পুলিশ কোন ব্যবস্থা নেইনি। যেকারণে আমাদের পরিবারের উপর আবারও হামলা হলো।

এ বিষয়ে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ জানান, তার বুকের ডান পাশে ডিপ ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অবস্থা আশংকাজনক।

প্রত্যক্ষদর্শী সাদেক দারোগা মোড়ের নূরুন্নাহার হোমিও হলের আহসান হাবিব জানান, আসাদ আমার প্রতিষ্ঠানের সামনে দাড়িয়ে ছিল। এসময় ৩-৪ জন যুবক মুখে মাস্ক পড়া অবস্থায় এসে তার বুকে ছরিকাঘাত ও এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে চলে যায়।

এরআগে এই বছরের জুলাই মাসের ১৪ তারিখে বুনো আসাদের ছোট ভাই সাইদুর রহমান সাইদকে ছুরিকাঘাত করে হাসান, আকাশসহ ৪/৫ জন।

এব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শফিকুল ইসলাম জানান, আসাদকে যারা ছুরিকাঘাত করেছে তাদেরকে চিহৃত করা হয়েছে। সন্ত্রাসীদের আটকে পুলিশের একাধিক টিম কাজ করছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »