শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


যশোর ও কক্সবাজারের সমাবেশেও থাকবেন শেখ হাসিনা
প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২২, ৯:০৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

যশোর ও কক্সবাজারের সমাবেশেও থাকবেন শেখ হাসিনা

বরিশাল ডেস্ক : চট্টগ্রামসহ যশোর-কক্সবাজারের সমাবেশেও সশরীরে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৩০ অক্টোবর) দুপুরে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এসব তথ্য নিশ্চিত করেন।

বিপ্লব বলেন, আগামী ২৪ নভেম্বর যশোর, ৪ ডিসেম্বর চট্টগ্রাম ও আগামী ৭ ডিসেম্বর কক্সবাজার আওয়ামী লীগের সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে সশরীরে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় কাউন্সিলকে সামনে রেখে আওয়ামী লীগের জাতীয় এ সম্মেলনের প্রস্তুতি কমিটির চেয়ারম্যান শেখ হাসিনা ও সদস্য সচিব ওবায়দুল কাদের। কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বাকি সকল নেতৃবৃন্দ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য হিসেবে থাকবেন।

তিনি বলেন, জাতীয় কাউন্সিলকে সফল ও সুচারুরূপে করতে ১১ টি উপ-কমিটি করা হয়েছে। কাউন্সিলের পূর্ব মেয়াদোত্তীর্ণ সহযোগী কমিটির সম্মেলন অনুষ্ঠিত হবে। সভানেত্রী শেখ হাসিনার সময় পাওয়া সাপেক্ষে সহযোগী কমিটির সম্মেলনের তারিখ নির্ধারিত হবে।

এর আগে সকালে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে জাতীয় সম্মেলন পূর্ব প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ছাত্রলীগসহ সব সহযোগী সংগঠনের সম্মেলনের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খুব দ্রুতই সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে।

গণভবনে জেলায় যেভাবে বর্ধিত সভা করে; সেভাবে প্রতি সপ্তাহে একদিন দুই জেলার সভা গণভবনে অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সম্মেলনের প্রক্রিয়া নিয়মিত ঘটনা। বিএনপির সঙ্গে পাল্টাপাল্টি সমাবেশের কোনো ঘটনা নয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »