মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


যাত্রীর অভাবে বন্ধ লঞ্চ, যানবাহন ছাড়াই পদ্মা পাড়ি দিল ফাঁকা ফেরি
প্রকাশ: ৪ আগস্ট, ২০২২, ১০:২৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

যাত্রীর অভাবে বন্ধ লঞ্চ, যানবাহন ছাড়াই পদ্মা পাড়ি দিল ফাঁকা ফেরি

মুন্সিগঞ্জ প্রতিনিধি

যাত্রী সংকটে বৃহস্পতিবার সকাল থেকে ছেড়ে যায়নি কোন লঞ্চযাত্রী সংকটে বৃহস্পতিবার সকাল থেকে ছেড়ে যায়নি কোন লঞ্চ। ছবি: আজকের পত্রিকা
দীর্ঘ ২৫ দিন পর যানবাহন ছাড়াই শিমুলিয়া-মাঝিকান্দি নৌ-রুটে একটি ফেরি পদ্মা পাড়ি দিয়েছে। তবে যানবাহন না থাকায় ফেরিটি ফাঁকাই ছিল। এদিকে যাত্রীর অভাবে শিমুলিয়া ঘাট থেকে আজ বৃহস্পতিবার সকালে ছেড়ে যায়নি কোন লঞ্চ।

বৃহস্পতিবার সকালে ফাঁকা ফেরি কুমিল্লা মাঝিকান্দি ঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আসে। তবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিইটিসি) শিমুলিয়া ঘাটের কর্মকর্তারা জানান, ঘাটে পর্যাপ্ত যানবাহন আসলে এ রুটে ফেরি চলবে।
আজকের পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল জানান, সকালে ওই পাড় (মাঝিকান্দি ঘাট) থেকে ফেরি কুমিল্লা শিমুলিয়া ঘাটে আসে। কিন্তু ফেরিতে কোন যানবাহন ছিলো না। গত ঈদের সময় কিছু মোটরসাইকেল নিয়ে ফেরিটি ওই পাড়ে গিয়েছিল। তবে নাব্য সংকটে আর ফিরতে পারেনি। এখন ড্রেজিং করে নাব্য সংকট দূর করা হয়েছে।

ফয়সাল জানান, এ রুটে এখন তিনটি ফেরি চলাচলের জন্য রয়েছে। কিন্তু ঘাটে কোন যানবাহন আসেনি। ঘাটে যদি যানবাহন আসে তাহলে ফেরি চলবে।

এদিকে যাত্রীর অভাবে লঞ্চও চলছে না এ রুটে। বিআইডব্লিউটিএর শিমুলিয়া ঘাটের বন্দর কর্মকর্তা মো. শাহাদাত হোসেন জানান, ঘাটে কোন যাত্রী নেই। যার কারণে সকাল থেকে কোন লঞ্চ চলেনি। যাত্রী আসলে লঞ্চ ছাড়বে বলেও জানান তিনি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »