সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


যাত্রী সেবা সম্প্রসারণে বিআরটিসি বাস নিস্ক্রিয়
প্রকাশ: ১ সেপ্টেম্বর, ২০২২, ১:৫৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

যাত্রী সেবা সম্প্রসারণে বিআরটিসি বাস নিস্ক্রিয়

বিশেষ প্রতিবেদক ॥ গেলো ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর আগামী রোববার বরিশাল-খুলনা/মোংলা মহাসড়কের ‘৮ম চীন বাংলাদেশ মৈত্রী সেতু’ চালু হতে চললেও দ্রুত এবং নিরাপদ ও যাত্রীবান্ধব সেবা সম্প্রসারণে রাষ্ট্রীয় সড়ক পরিবহন সংস্থা বিআরটিসির কোন ইতিবাচক পদক্ষেপ নেই। অথচ সংস্থাটির বরিশাল বাস ডিপোই মুনাফায় দেশের প্রায় শীর্ষে রয়েছে। গত ২৬ জুন পদ্মা সেতু চালুর ফলে বরিশালসহ দক্ষিনাঞ্চল থেকে রাজধানী ঢাকার দূরত্ব একশ থেকে দেড়শ কিলোমিটার পর্যন্ত কমলেও বিআরটিসি যাত্রী সেবার কাঙ্খিত সম্প্রসারণ করতে পারেনি। ফলে রাজধানীর সাথে দক্ষিণাঞ্চলের পরিবহন ব্যবসা এবং যাত্রী সেবায় কোন প্রতিযোগীতা ও জবাবদিহীতা না থাকায় বেসরকারী পরিবহন ব্যবসায়ীরা যাত্রীদের গলা কাটলেও তা থেকে পরিত্রান নেই। শুধুমাত্র বরিশাল থেকে ঢাকার ১৬৫ কিলোমিটার সড়ক পথে বেসরকারী পরিবহন ব্যবসায়ীরা বাতানুকুল বাসে জনপ্রতি সাড়ে ১২শ টাকা পর্যন্ত আদায় করছে। অথচ বিআরটিসি’র বাতানুকুল বাসে ভাড়া ৬শ টাকা হলেও প্রয়োজনীয় গাড়ীর অভাবে সেখানে যাত্রীদের ভ্রমনে সুযোগ সীমিত।
এদিকে ৪ সেপ্টেম্বর বরিশাল-খুলনা/মোংলা মহাসড়কের বেকুটিয়ার কঁচা নদীর উপর নির্মিত ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেচ্ছা ৮ম চীন বাংলাদেশ মৈত্রী সেতু’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে বরিশাল ও খুলনা বিভাগের ১১টি জেলার মধ্যে ফেরি বিহীন সরাসরি সড়ক যোগাযোগ চালুর পাশাপাশি চট্টগ্রাম বিভাগের সাথেও খুলনা, যশোর, বেনাপোল ও ভোমড়া বন্দরের সড়ক যোগাযোগ সহজতর হচ্ছে। বরিশাল ও খুলনার মধ্যে মাত্র ১০৫ কিলোমিটার দূরত্বের মহাসড়ক পাড়ি দিতে দুই ঘন্টাও লাগার কথা নয়।

কিন্তু বেসরকারী মিনিবাস নামের গাড়ীগুলোতে বর্তমানে একটি ফেরি পার হয়ে সময় লাগছে সাড়ে ৪ ঘন্টা থেকে ৫ ঘন্টা। বিআরটিসি বর্তমানে বরিশাল থেকে সকাল-বিকেল মাত্র ৩টি ও কুয়াকাটা থেকে বরিশাল হয়ে খুলনায় আরো দুটি বাস সার্ভিস পরিচালন করলেও তার ৩টি গাড়ীই দীর্ঘ দিনের পুরনো। এছাড়া এক সময়ের বরিশাল-খুলনা-যশোর-বেনাপোল রুটেও সংস্থাটির কোন বাস সার্ভিস আর অবশিষ্ট নেই।

অপরদিকে আগামী মাসের মধ্যেই বরিশাল-গোপালগঞ্জ-নড়াইল-যশোর মহাসড়কের ‘কালনা সেত’ু চালু হলে দক্ষিণাঞ্চল থেকে যশোর ও বেনাপোলের ফেরি বিহীন সরাসরি সড়ক যোগাযোগ চালু হচ্ছে। কিন্তু এ রুটেও যাত্রী বান্ধব সেবা প্রদানের মত কোন বাস রাষ্ট্রীয় সংস্থাটির বরিশাল ডিপোতে অবশিষ্ট নেই।
দক্ষিণাঞ্চলের সাধারন যাত্রীদের পক্ষ থেকে বরিশাল ছাড়াও কুয়াকাটাসহ এ অঞ্চলের প্রতিটি জেলা সদর থেকে পদ্মা সেতু হয়ে সরাসরি ঢাকার পাশাপাশি খুলনা ও বেনাপোলের সরাসরি বাতানুকুল বাস সার্ভিস চালুর দাবী জানানো হয়েছে।
এ ব্যাপারে বিআরটিসি’র বরিশাল বাস ডিপোর ব্যবস্থাপক জাহাঙ্গীর আলমের সাথে আলাপ করা হলে তিনি জানান, ঢাকা, খুলনা ও বেনাপোলসহ সব গুরুত্বপূর্ণ স্থানের সাথে যাত্রীবান্ধব সেবা প্রদানের লক্ষ্য আমাদের রয়েছে। এজন্য সদর দপ্তরের কাছে এসি বাস চেয়ে আবেদন করা হয়েছে। কর্তৃপক্ষ গাড়ী বরাদ্ধ দিলেই যাত্রী সেবা সম্প্রসারণ সহ মান উন্নত করার কথাও জানান তিনি। উল্লেখ্য, বরিশালে বিআরটিসি’র বাস ডিপোতে ৭০টি নতুন ও পুরনো বাসের মধ্যে গড়ে চালু আছে ৪০টি। এরমধ্যে এসি ও নন এসি মিলিয়ে নতুন গাড়ীর সংখ্যা মাত্র ২০টি। নতুন ও পুরনো এসব বাসের সাহায্যে দক্ষিনে সাগর পাড়ের কুয়াকাটা থেকে উত্তরবঙ্গের রংপুর পর্যন্ত বিআরটিসি’র বরিশাল বাস ডিপো যাত্রী পরিবহন করছে।
কিন্তু প্রতি মাসে প্রায় ২ কোটি টাকা পরিচালন মুনাফার এ ডিপোটিতে দীর্ঘদিন ধরেই আরো এসি বাস দেয়ার দাবীর বিষয়টি বিবেচনায় নেয়া হচ্ছেনা বলে অভিযোগ যাত্রীদের। বরিশালে এ ডিপোটির মাত্র ১৪টি এসি বাসের মধ্যে ১১টির সাহায্যে বরিশাল থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় যাত্রী পরিবহন করা হচ্ছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »