যুগ যুগের রেকর্ড ভেঙ্গে বরিশালে ডিবি পুলিশের সফল অভিযান
প্রকাশ: ২৩ জুলাই, ২০২০, ৭:৪৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

যুগ যুগের রেকর্ড ভেঙ্গে বরিশালে ডিবি পুলিশের সফল অভিযান

মামুন-অর-রশিদ:
বাংলাদেশের অন্যতম মহানগরী বরিশাল । ১৯৮৫ সালে একে প্রথম শ্রেনীর পৌরসভা হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তীতে ২০০২ সালে “বরিশাল সিটি কর্পোরেশন (সংশোধন) আইন ২০০২” এর মাধ্যমে বরিশাল পৌরসভা বরিশাল সিটি কর্পোরেশনে উন্নীত হয় এবং ২০০৮ সালে বরিশাল জেলা ভেঙে বরিশাল মেট্রোপলিটন পুলিশ গঠন করা হয়।সেই ১৯৮৫ সাল থেকে এই শহরের ছোট ছোট আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ চলে আসছিলো। প্রশাসন আসে প্রশাসন যায়, রাজনৈতিক দল ও নেতা বদলায় কিন্তু এই বরিশাল শহরের কোতোয়ালী মডেল থানার ১ কিলোমিটারের মধ্যে অবস্থিত নাম মাত্র হোটেলগুলোতে যে অসামাজিক কার্যক্রম চলে অদৃশ্য হাতের ইশারায় তাতে কোনো ভাটা পড়ে না। যুগের পর যুগ চলছে বাধাহীনভাবে। পুলিশ সকালে রেইড দেয় বিকালে আবার বিকিকিনি শুরু হয়।
অবশেষে বরিশালবাসীর জন্য আশীর্বাদ হিসেবে আবির্ভূত হলেন বিএমপি পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম বার। তার সরাসরি নির্দেশনায় সদ্য যোগদানকৃত উপ- পুলিশ কমিশনার (ডিবি) মঞ্জুর রহমান ও অত্যন্ত পেশাদার কর্মকর্তা অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিমের (ডিবি) এর নেতৃত্বে হোটেলের এই অসামাজিক কার্যক্রম সমূলে বিনাশ করার নতুন মিশন হয়।এই মিশনে হোটেলের মালিক, ভবন মালিক এবং ম্যানেজারকে আসামী করে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ১২(২)/১৩ ধারায় মামলা রূজু শুরু হয় আর উদ্ধাকৃত মহিলাদেরকে সাক্ষী করা হয়।
গত জুলাই প্রথম এই অপারেশন শুরু হয় এবং এ আইনে মামলা হয়। এই এক মামলার পরেই পুরো বরিশাল মহানগরীর যে সকল আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ চলতো তা প্রায় বন্ধ হয়ে যায়। এমনকি হোটেল মালিকরা হোটেল তালাবদ্ধ করে পালিয়ে বেড়াচ্ছে এবং ব্যবসা পরিবর্তনের উপায় খুঁজছে। যদিও চুপিসারে এখনো কেউ কেউ ব্যবসা অব্যাহত রেখেছে বলে গুঞ্জণ আছে। তবে শিঘ্রই তারাও আইনের আওতায় আসবে বলে নিশ্চিত করেছে বিএমপি সদর দপ্তর।
বিএমপি পুলিশ কমিশনার, নবাগত উপ- পুলিশ কমিশনার এবং মোঃ রেজাউল করিম অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ডিবি) কে এমন উদ্যোগের জন্য সাধুবাদ জানিয়েছেন সচেতন নগরবাসী। বরিশাল বাসী নিঃস্বার্থ ভালোবাসায় জড়িয়ে রাখবে অনাদি- অনন্ত। এমন কামনা করে এই অভিযানের সাফল্য কামনা ও পুলিশের এমন কঠোর অবস্থান অব্যাহত থাকুক এমন প্রত্যাশা করেন তারা।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »