সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


যুবকরা কেন বিবাহিত মহিলার প্রেমে পড়ে!
প্রকাশ: ২৯ জুলাই, ২০২২, ৮:৪৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

যুবকরা কেন বিবাহিত মহিলার প্রেমে পড়ে!

 

বরিশাল খবর ডেস্ক :
প্রেম দুজন সিঙ্গেল মানুষের মধ্যে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু মুশকিল হলো, প্রেম সব সময় ধরাবাঁধা নিয়মের ধার ধারে না। দেখা গেল, আশেপাশে অনেক সিঙ্গেল মেয়ে আছে পুরুষেরা তার দিকে ফিরেও দেখছেন না। কিন্তু তিনি এমন একজনকে মনে মনে পছন্দ করছেন যে কি না আগে থেকেই সম্পর্কে রয়েছে! অনেক সময় বিবাহিত নারীর প্রেমেও পড়তে দেখা যায় কোনো কোনো পুরুষকে। এই সংখ্যাটাও একেবারে কম নয়।

বিবাহিত মানে সে অন্য কারও সঙ্গে জীবন জড়িয়ে নিয়েছে। যেখানে কোনো ধরনের আশা করাই অর্থহীন সেখানে কারও প্রেমে পড়ে হাবুডুবু খাওয়ার কারণ কী? কখনো কি ভেবে দেখেছেন, কেন এমনটা হয়? বিশেষজ্ঞরা এখানে কয়েকটি বিষয়ের প্রতি গুরুত্ব দিয়েছেন। চলুন জেনে নেওয়া যাক, কী কারণে বিবাহিত নারীর প্রেমে পড়েন পুুরুষেরা-
প্রত্যাশার চাপ থাকে না

যখন দুজন সিঙ্গেল মানুষের মধ্যে একটি সম্পর্ক তৈরি হয় তখন দুই পক্ষেরই কিছু না কিছু প্রত্যাশা থাকে। প্রেমিকার কাছ থেকে প্রেমিক এবং প্রেমিকের কাছ থেকে প্রেমিকা অনেককিছু আশা করতে পারেন। এটি স্বাভাবিকও। কিন্তু এমন অনেক পুরুষ আছেন যারা সম্পর্কের ক্ষেত্রে দায়বদ্ধ থাকতে চান না বা প্রত্যাশা রাখতে চান না। এ কারণে তারা জেনেশুনেই বিবাহিত নারীর প্রেমে পড়েন। কারণ তারা জানেন এই ধরনের সম্পর্কে কোনো প্রত্যাশা কাজ করবে না। পালন করতে হবে না কোনো দায়িত্বও।

নিজেকে জাহির করা

সিঙ্গেল কোনো মেয়েকে প্রেমিকা হিসেবে পাওয়া স্বাভাবিক ঘটনা। কিন্তু কোনো পুরুষ যদি বিবাহিত নারীর সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারেন, তবে নিজেকে অনেকটাই জাহির করতে পারেন। তিনি ভাবেন, নিশ্চয়ই আমার মধ্যে এমন কোনো ব্যাপার আছে যে কারণে বিবাহিত নারীও প্রেমে পড়ে! একথা বন্ধুদের কাছে বলে বেড়াতে পারেন!

 

কমিটমেন্ট থাকে না

প্রেমের সম্পর্ক মানেই কমিটমেন্ট। প্রেমিকার প্রতি অনেক দায়িত্বও থাকে এক্ষেত্রে। প্রেমিকার ভালো-মন্দ চিন্তা করা, তাকে ভালো রাখার চেষ্টা করা- এগুলো অনেক পুরুষই ঝামেলা মনে করেন। এই দায়িত্ব তারা এড়িয়ে যেতে চান। যে কারণে স্বাভাবিক সম্পর্ক থেকে দূরে পালাতে চান তারা। তারা হয়তো এমন কাউকে খোঁজেন, যার দায়িত্ব নিতে হবে না, ভালো-মন্দ চিন্তা করতে হবে না। কোনো ধরনের কমিটমেন্ট ছাড়াই যার সঙ্গে সম্পর্ক চালিয়ে যাওয়া যাবে।

 

বিবাহিত নারীকে অভিজ্ঞ মনে করেন

বিবাহিত নারীকে বেশিরভাগ পুরুষই অভিজ্ঞ মনে করেন। একজন কম বয়সী ও অবিবাহিত তরুণীর তুলনায় বিবাহিত নারীর অভিজ্ঞতায় তার আস্থা বেশি রাখেন। কারণ তিনি ভালোবাসা ও সম্পর্কের অনেক দিক দেখে এসেছেন। তিনি সম্পর্কের যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে পারেন। এই আস্থা থেকেও বিবাহিত নারীর প্রতি পুরুষের আকর্ষণ তৈরি হতে পারে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »