মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


যুবদল নেতাকে বাসায় না পেয়ে বৃদ্ধ পিতাকে পিটিয়ে হত্যা
প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২২, ১২:৫৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

যুবদল নেতাকে বাসায় না পেয়ে বৃদ্ধ পিতাকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ওয়ারী থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফয়সাল মেহবুব মিজুকে বাসায় না পেয়ে তার বৃদ্ধ পিতা মো. মিল্লাত হোসেনকে (৬৭) পিটিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে স্থানীয় আজগর আলী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 

গতকাল বুধবার (০৭ ডিসেম্বর) রাত ১২টার পর রাজধানীর ওয়ারী থানার ৩৮নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। 

স্থানীয় কমিশনারের নেতৃত্বে আওয়ামী লীগ নেতারা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন নিহত মো. মিল্লাত হোসেনের ছেলে ফয়সাল মেহবুব মিজু। 

তিনি বলেন, বুধবার দিবাগত রাত ১২টার পর পূর্ব পরিকল্পনা অনুযায়ী এ হামলা চালানো হয়। প্রায় অর্ধ শতাধিক আওয়ামী লীগের লোক আমাকে মারার জন্য আমার বাসায় যায়। কিন্তু তারা আমাকে না পেয়ে আমার বাসায় ভাঙচুর চালায়। তারা বাসা থেকে বের হওয়ার সময় আমার বাবাকে কিছু একটা দিয়ে মাথার পিছনে আঘাত করেছে। যার ফলে অনেক ব্লিডিং হয়েছে। রক্তে পুরো ঘর ভেসে গেছে।

আমার বাবা একজন সাধারণ নিরপরাধ মানুষ। কখনও কোনও রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না।

এসময় তার এক চাচাকেও তুলে নেওয়ার অভিযোগ করেন যুবদলের সাবেক এই নেতা। তিনি বলেন, তার এখনও কোনও সন্ধান পাওয়া যায়নি।

প্রতিহিংসার রাজনীতির শিকার হয়ে তার বাবা মারা গিয়েছে দাবি করে তিনি বলেন, ‘জানি এই হত্যাকাণ্ডের বিচার পাবো না। তবুও আমি আমার বাবার হত্যার বিচার চাই। যারা আমার নিরপরাধ বয়স্ক বাবাকে হত্যা করেছে এই দুনিয়ায় বিচার না পাইলে আল্লাহ একজন আছেন, তিনি অবশ্যই শেষ বিচার করবেন। কী দেশে আছি , মধ্যে রাতে কেউ কারো বাসায় গিয়ে এভাবে হামালা চালায়? মানুষ খুন করে? আমাদের কি সুষ্ঠু সুন্দরভাবে পরিবার নিয়ে বেঁচে থাকার বা রাজনীতি করার অধিকার নেই?’

এ বিষয়ে ওয়ারী থানার ডিউটি অফিসার বলেন, ঘটনাটি শোনার পর ওয়ারী থানা পুলিশ হাসপাতালে গিয়েছে। হাসপাতাল থেকে এখনও এর কোনও ক্লিয়ারেন্স দেওয়া হয়নি। তাছাড়া এ বিষয়ে এখনও কোনও অভিযোগ বা মামলা দায়ের হয়নি। মামলা হলে আমার এর বিরুদ্ধে ব্যবস্থা নিবো।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »