সোমবার ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


যেভাবে রাঁধবেন সুস্বাদু নেহারি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, ২০২২, ১২:৪২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

যেভাবে রাঁধবেন সুস্বাদু নেহারি

রেবিন, বরিশাল খবর ডেস্ক

গরু বা ছাগলের হাটু নিচ থেকে পায়ের হাড় দিয়ে আমাদের দেশের প্রায় পরিবারেই একটা বিশেষ রান্না হয়, যাকে বলা হয় নেহারি। সুস্বাদু এই খাবারটি পছন্দ করেন না, এমন মানুষ খুব বেশি নেই। রুটি, পরোটা কিংবা নান, সঙ্গে ধোঁয়া ওঠা এক বাটি নেহারি–ব্যস বাঙালির রসনা তৃপ্তিতে আর কী চাই?


চলুন দেখে দেওয়া যাক, সহজেই যেভাবে রাঁধবেন সুস্বাদু নেহারি।
নেহারি রান্নায় যা লাগছে
* গরুর পা-৪টি
* হলুদ – আধা চামচ
* মরিচ – আধা চামচ
* আদা – ২ চামচ
* পেঁয়াজ – ৩ চামচ
* রসুন – ২ চামচ
* জিরা – ১ চামচ
* ধনে গুড়া – ১ চামচ
* কাঁচা মরিচ – ৬/৭ টা
* তেজপাতা – ৩/৪ টা (আগে ব্যবহার হয়েছে)
* এলাচ – ৪/৫ টা
* দারুচিনি – ৪/৫ টুকরা
* তেঁতুল – আধা কাপ
* লবণ – পরিমান মত
* পেঁয়াজ কুচি – বেরেস্তার জন্য
* তেল – কয়েক চামচ, বেরেস্তার জন্য

যেভাবে রাঁধবেন
*গরুর পা গুলো সাইজ মত টুকরা টুকরা করে কেটে ভাল করে ধুয়ে একটা বড় কড়াইয়ে নিন। সামান্য লবণ ও তেজপাতা দিয়ে ডুবো পানিতে ভাল করে জ্বাল দিতে থাকুন।
*জ্বাল দেওয়ার এক পর্যায়ে শেওলার মত সবুজ/কালছে কিছু ময়লা বের হলে চামচ দিয়ে তা ফেলে দিতে হবে এবং এক পর্যায়ে পানি কমে গেলে আরও কিছু পানি দিতে হবে।
* পায়া ভাল করে সিদ্ধ (ঘণ্টা দুয়েক লাগতে পারে) হলে এলাচ, দারুচিনি ও তেঁতুলসহ সব মশলা দিয়ে দিন।
* আরও পানি দিয়ে ভাল করে মিশিয়ে আবার জ্বাল দিতে থাকুন। মাঝে মাঝে চেক করুন। পানি কমে গেলে আবার পানি দিতে হবে। জ্বাল দেওয়া হলে যখন ঝোলটা পছন্দমত পর্যায়ে আসবে তখন লবণ চেখে নিন।
* অন্য একটা কড়াইতে তেল ঢেলে পেঁয়াজ কুচি ভেজে বেরেস্তা করে নিন।
* পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে পায়ার ঝোলে বাগার দিয়ে কিছুক্ষণ জ্বাল দিন।
*ব্যস হয়ে গেল, সুস্বাদু নেহারি।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »